Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’বছর ধরে রাজের পর্ন-মামলা ঝুলে, দ্রুত বিচার পাওয়ার আর্জি শিল্পার স্বামীর

মাননীয় বিচারব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সেই কারণেই আমরা প্রতিদিনের ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য মাননীয় আদালতের কাছে একটি আবেদন করেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।এমনকি তাঁর বিলাসবহুল বাড়ি তল্লাশি চালিয়েও প্রায় ৭৫ টি নীল ছবির ক্যাসেট পাওয়া যায়। তবে গ্রেফতারের কয়েক মাস পরেই জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। 

প্রায় ৩ মাস জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। তাঁর বিরুদ্ধে মামলাতে অভিনেত্রী, মডেল পুনম পান্ডেও জড়িত ছিলেন। তবে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলাটি এখনও ঝুলে রয়েছে। জআনা গিয়েছে, এর মধ্যেই রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলার দ্রুত বিচার করার আবেদন করেছেন আদালতে। ২০২১ সালের জুলাই মাসে তাঁকে IPC, IT আইন এবং মহিলাদের অশালীন প্রতিনিধিত্ব (প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে গ্রেফতার করা হয়েছিল। এরপর একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ২০২১ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি দেয়।

সম্প্রতি রাজ কুন্দ্রার আইনজীবী পাতিল একটি বিবৃতি দিয়ে আদালতের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলায় দ্রুত বিচার করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায়বিচার অস্বীকার করা। বিচার শুরু হওয়ার প্রত্যাশায় বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু, মনে হচ্ছে, বিচার আদালতের প্রক্রিয়া ত্বরান্বিত করার ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও, প্রসিকিউশন বিচার বিলম্বিত করতে বেশি আগ্রহী। বিচারক তথ্য যাচাই না করেই রায় ঘোষণা করেছেন।’

আইনজীবী আরও বলেন যে, “সত্য হল, যুক্তির খাতিরে পুরো চার্জশিটটিকে সত্য বলে বিবেচনা করলে, আমার মক্কেল রাজ কুন্দ্রার বিরুদ্ধে একেবারেই কোনও প্রমাণ নেই৷’ পাতিলের আরও দাবি যে, কোনও বিচার না হওয়ায় কুন্দ্রার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, রাজস্থান রয়্যালসের বিতর্ক পৌঁছল লন্ডন হাইকোর্টে

নীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে তলব ইডির

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

নাম ভাঁড়িয়ে ২৫ লক্ষ টাকা আর্থিক প্রতারণা, মামলা দায়ের রাজ কুন্দ্রার

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

জেলের মধ্যে রোজ উলঙ্গ করা হত, কিন্তু কেন, প্রকাশ্যে আনলেন রাজ নিজেই

প্রকাশ্যে শিল্পা শেট্টির স্বামীর বায়োপিকের ট্রেলার, অভিনয়ে রাজ কুন্দ্রা নিজেই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00