Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইনি বিপাকে রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার’, শিরোনাম পরিবর্তনের দাবি, কেন?

অন্যদিকে মালায়ালাম ফিল্ম নির্মাতাদের মতামত, তাঁরা যেহেতু একটি ছোট ফিল্ম তৈরি করছে, তাই তাঁদের শিরোনামটি রাখা উচিত কারণ তারা ইতিমধ্যে একটি অসুবিধায় রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক দক্ষিণী ছবিতে আইনি কোপ, দিন কয়েক আগেই তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের আসন্ন চলচ্চিত্র ‘লিও’ নিয়ে বিতর্ক একেবারে চরমে উঠেছিল। সৌজন্যে ছবির পোস্টার এবং প্রথম গান ‘না রেডি’। পোস্টারে থালাপথি বিজয়ের মুখে সিগারেট এবং না রেডিতে মাদকের ব্যবহারের জন্যে এফআইআর দায়ের হয় নায়কের বিরুদ্ধে। এবার একই তালিকায় নাম লেখাল মেগাস্টার রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার’। ইতিমধ্যেই ছবির টিজার, প্রথম গান ‘কালাইভা’-তে তামান্না ভাটিয়ার দুর্দান্ত পারফরম্যান্স, রজনীকান্তের লুক নজর কেড়েছে ভক্তদের। কিন্তু এর মাঝেই ছবির নাম ঘিরে কিছু সমস্যার মুখে পড়েছেন নির্মাতারা।

ছবিতে রজনীকান্ত একজন জেলারের অর্থাৎ জেল আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও এখন অবধি, চলচ্চিত্রের গল্পের বিষয়ে কিছুই প্রকাশ্যে আসেনি। তাই জেলের চরিত্রে রজনীকান্তের চরিত্র নিয়ে অনেক প্রত্যাশা ইতিমধ্যে দর্শকদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ছবির নামের বিরুদ্ধে মালায়ালাম চলচ্চিত্র নির্মাতাদের দাবি, নেলসন দিলীপকুমার চলচ্চিত্রের নাম পরিবর্তন করুন অন্তত কেরালায়।

কেন রজনীকান্তের জেলার শিরোনাম বদলের দাবী?

জানা গিয়েছে, রজনীকান্তের জেলার যে সময়ে মুক্তি পাচ্ছে, সেই সময়ে ঠিক একই শিরোনামের মালায়ালাম ছবি রিলিজ হচ্ছে। সেই মালয়ালম চলচ্চিত্রটিতে ধ্যান শ্রীনিবাসন অভিনয় করেছেন এবং এটি একটি পিরিয়ড থ্রিলার। ছবিটির পরিচালক ও প্রযোজক যথাক্রমে সাক্কির মাদাথিল ও এন কে মোহাম্মদ। যদিও উভয় ছবির গল্প একে অপরের সঙ্গে সাদৃশ্য রাখে না, কিন্তু মালায়ালাম জেলারের নির্মাতারা মনে করছেন যে, একই শিরোনামের ছবি সাধারণ দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। যেটি একটি গুরুতর সমস্যা। এমনকী মালয়ালম নির্মাতারা রজনীকান্তের চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা সান পিকচার্সের কাছে ইতিমধ্যেই পৌঁছেছে। কিন্তু ছবির নির্মাতারা ছবিটির নির্মাতারা ছবিটির নাম বদল করতে অস্বীকার করেছে। অন্যদিকে মালায়ালাম ফিল্ম নির্মাতাদের মতামত, তাঁরা যেহেতু একটি ছোট ফিল্ম তৈরি করছে, তাই তাঁদের শিরোনামটি রাখা উচিত কারণ তারা ইতিমধ্যে একটি অসুবিধায় রয়েছে। কিন্তু রজনীকান্তের জেলার যেহেতু বড় স্টারের চলচ্চিত্র, তাই শিরোনাম পরিবর্তন চলচ্চিত্রের সংগ্রহকে প্রভাবিত করবে না। সান পিকচার্স একটি অফিসিয়াল বিবৃতি নিয়ে এসেছে যে, যেহেতু তামিল চলচ্চিত্রটি অনেক বড় তারকা নিয়ে তৈরি এবং প্রযোজনা সংস্থা নিজেই একটি কর্পোরেট, তাই তাঁরা শিরোনাম পরিবর্তন করতে পারে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00