Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়েবে প্রথম পরিচালনায় এবার রাজা চন্দ

এবার ওয়েব প্ল্যাটফর্মে পরিচালনা শুরু রাজা চন্দ-র। ডিসেম্বরেই মুক্তি পাবে তার প্রথম ওয়েব সিরিজ 'কাটাকুটি'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ওয়েব প্ল্যাটফর্মে পরিচালনা শুরু রাজা চন্দ-র। ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘কাটাকুটি’। এই ওয়েবের মাধ্যমেই তিনি ইন্ডাস্ট্রিকে উপহার দিতে চলেছেন নতুন এক জুটি । এই সিরিজে জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও মানসী সেনগুপ্ত। এই সিরিজে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে সৌরভ ও মানসীকে ।

মানসীকে মূলত দর্শক এতদিন নেগেটিভ চরিত্রে দেখে এসেছেন এবার তাঁকে দেখবেন একেবারে অন্যভাবে। পর্দায় মানসীর চরিত্রের নাম কৌশানী। যে এক স্পষ্টবাদী মেয়ে। অন্যদিকে সৌরভ অর্থাৎ আদিত্য একেবারে কৌশানীর বিপরীত চরিত্র। কিন্তু সেই দুই বিপরীত মেরুর দুই মানুষ ভালোবাসার সম্পর্কে বাঁধা পড়ে। কিন্তু বিয়ের আগে হঠাৎই খুন হয়ে যায় নায়কের হবু স্ত্রী। কিন্তু কীভাবে ঘটে এই দুর্ঘটনা তাই নিয়েই এগোবে ‘কাটাকুটি’ সিরিজের গল্প। 

রাজা চন্দকে মূলত দর্শক বড়পর্দার পরিচালক হিসাবেই এতদিন দেখে এসেছেন । এবার সিরিজে হাত পাকাবেন তিনি। সঙ্গে নিয়ে আসবেন টলিপাড়ার নতুন জুটি।  রহস্যে রোমাঞ্চে ভরপুর এই সিরিজে মানসীর পাশাপাশি সৌরভকেও দর্শক পাবেন একেবারে অন্যরকমভাবে। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ ‘কাটাকুটি’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00