টেকনিশিয়ানদের কর্মবিরতি, বন্ধ শুটিং,সরব পরিচালকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। তাই শনিবার সকালে পরিচালক হিসাবে তিনি  শুটিং শুরু করেন। আর সেই সময় তাঁকে জানান হয়, রাহুল যদি পরিচালক হিসাবে সেটে আসেন, তাহলে টেকনিশিয়ানরা কর্মবিরতিতে যাবেন। কথা মতো কাজ। আর এই  কর্মবিরতির কারণে বন্ধ হয়ে যায়  টেকনিশিয়ান স্টুডিয়োতে শ্যুটিং। 

 এই প্রসঙ্গে  পরিচালক রাহুল জানিয়েছেন,’ শান্তি ভাবে একটি সিনেমা তৈরি করার চেষ্টা করছি। তা নিয়ে আমার সিনিয়ররাই বলবেন।‘     অন্যদিকে এদিন টেকনিশিয়ান স্টুডিয়োতে রাহুলের পাশে দাঁড়ান ডিরেক্টরস গিল্ডের দুই প্রধান সুদেষ্ণা রায় ও সুব্রত সেন সহ টলিউডের প্রায় সকল পরিচালক।  এদিন সকালে স্টুডিয়ো পাড়াতে যান রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়,কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়  সহ একাধিক পরিচালকরা । তারা সকলেই টেকনিশিয়ানদের কর্মবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।  রাজ চক্রবর্তী বলেন, ‘ টেকনিশিয়ানরা বলছেন রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে গেলে ওঁরা আসবেন না। তাতে সমস্ত পরিচালকরাই হতাশ।‘অন্যদিকে পরমব্রত বলেন যে এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক। 

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত হয়  ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে লুকিয়ে শ্যুটিং করতে গিয়েছিলেন পরিচালক রাহুল। এর জেরেই ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে তাঁর উপর তিন মাস পরিচালক হিসেবে কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীদের একাংশ পাশে দাঁড়ায় রাহুলের। এরপরেই ফেডারেশনের তরফে তুলে নেওয়া হয় কর্মবিরতি। সেইজন্য শনিবার শুটিংয়ে গিয়েছিলেন পরিচালক  রাহুল।

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]