Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিণীতির ওড়নায় হিন্দিতে লেখা রাঘবের নাম, প্রকাশ্যে রাগনীতির বিয়ের ছবি

তাঁর বিয়ের ওড়না তো এখনও ট্রেন্ডিং। এবার নতুনত্বের ছোঁয়া লাগা অন্য ধরনের ট্রেন্ডিং ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: অবশেষে চলেই এলো রাগনীতির বিয়ের ছবি। গতকাল বহু প্রতীক্ষিত বিগ ফ্যাট ওয়েডিং-এর সমাপ্তি হয়েছে। গত কয়েক মাস ধরেই বলিউড এবং রাজনীতির মিশেল দেখার জন্যে উদগ্রীব ছিলেন ভক্তরা। গত মে মাসে বাগদানের মাধ্যমে সম্পর্কে শিলমোহর দেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। এরপর মাস চারেক অপেক্ষার পর অবশেষে গতকাল ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ে করলেন রাগনীতি জুটি। ২২ সেপ্টেম্বর থেকেই টানটান উত্তেজনা চলছে তাঁদের বিয়ের যাবতীয় আপডেট জানার জন্যে। তাঁদের বিয়ের মেনু থেকে ভ্যেনু সবেতেই ছিল রাজকীয় ছোঁয়া। নৌকা করে পরীকে বিয়ে করতে গিয়েছেন রাঘব। তাঁদের বিয়েতে অতিথি ছিলেন বলিউড থেকে রাজনীতির একাধিক ব্যক্তিত্ব। অবশেষে গতকাল সূর্যকে সাক্ষী রেখেই সাত পাকে বাধা পড়লেন রাগনীতি জুটি। প্রথা অনুযায়ী পঞ্জাবী রীতিতে বিয়ে সেরেছেন তাঁরা। এবং এদিন সাদা পোশাকেই নতুন বধূ রূপে ধরা দিলেন পরিণীতি।

উদয়পুরের তাজ লেক প্যালেসে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিয়ে হয়। সোমবার পরিণীতি অফিসিয়াল বিয়ের ছবি শেয়ার করেছেন। দুজনেই ক্রিম রঙা পোশাকে সেজেছিলেন। পরিণীতির মাথা থেকে পা সবেতেই ছিল অভিনবত্বের ছোঁয়া। ছবিগুলি পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লিখেছেন, “প্রাতঃরাশের টেবিলে প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় বুঝে গিয়েছিল। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, অবশেষে আমাদের চিরকাল একসঙ্গে থাকার জার্নি শুরু হল।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, যুবসেনার আদিত্য ঠাকরে, আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং সঞ্জীব অরোরার মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব তাঁদের ডি-ডে তে উপস্থিত ছিলেন। এদিন পরিণীতি বেইজ রঙের লেহেঙ্গা পরেছিলেন। ম্যাচিং ওড়নাই তাঁর মাথায় দেখা যায়। কিন্তু তার বিশেষত্ব ছিল, সোনালি সুতোয় হিন্দিতে রাঘব লেখা। এর আগেও একাধিক বলি তারকা তাঁদের বিয়ের ওড়না দিয়ে ট্রেন্ড সেট করেছিলেন। যেখানে প্রথমেই নাম আসে রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার।

তাঁর বিয়ের ওড়না তো এখনও ট্রেন্ডিং। এবার নতুনত্বের ছোঁয়া লাগা অন্য ধরনের ট্রেন্ডিং ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি। হাত ও পায়ে ছিল মেহেন্দির ছোঁয়া। দিদি প্রিয়াঙ্কার মতো লাল পোশাকে না সেজে লম্বা ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি। বোনের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া অংশ নিতে না পারলেও দূর থেকে বোনের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। পোশাক ডিজাইনার মনীশ মালহোত্রা, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং ক্রিকেটার হরভজন সিং বিশেষ দিনটিতে উদয়পুরে ছিলেন। গতকাল সকালে রাঘবের সেহরাবন্দি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় রাগনীতি জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। তিনি তাজ লেক প্যালেস থেকে তার বারাত নিয়ে লীলা প্রাসাদের উদ্দেশ্যে নৌকায় চড়ে চলে যান, যেখানে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ শে সেপ্টেম্বর একটি স্বাগত মধ্যাহ্নভোজের আয়োজন হয়, তারপরে হলদি এবং মেহেন্দি অনুষ্ঠানের মতো প্রাক-বিবাহের উৎসব শুরু হয়। এর পরে ১৯৯০-এর দশকের একটি থিম পার্টি হয়। আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে তাঁদের রিসেপশনের আয়োজন করা হয়েছে। এছাড়াও মুম্বাই ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের জন্যেও তাঁরা তৃতীয় বিয়ের পার্টি করবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00