Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর অভিনয় নয় এবার ক্যামেরার পেছনে প্রসেনজিৎ, প্রথম ছবির নাম কী?

আমি প্রতিজ্ঞা করলেও সেটা কখনও পূরণ করতে পারি না। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই যাতে আমার অভিনয় সত্ত্বাকে চ্যালেঞ্জ করা হয়। তাই আশা করছি ২০২৪ আমার জন্য পজিটিভ কিছুই নিয়ে আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর পড়তে পড়তেই টলিউড জুড়ে খুশির বার্তা। আজ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিড় জমিয়েছেন দেশের সমস্ত তারকারা। প্রত্যেকেই নিজের মতো করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। নতুন বছর পড়তেই সকলকে শুভেচ্ছা জানালেন টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সঙ্গে জানালেন ২০২৪ সালে তাঁর একাধিক পরিকল্পনা মাথায় রয়েছে। প্রথমত তিনি এবার অভিনয়ে নিজেকে আটকে রাখবেন না, হাত দেবেন পরিচালনাতেও। একই সঙ্গে ২০২৩ সালটা তাঁর কেমন গেল সেটাও জানালেন একটি বেসরকারি সংবাদমাধ্যম সাক্ষাৎকারে।

২০২৩ সালটা যে, নির্দ্বিধায় অভিনেতার কাছে একটি ভাল বছর গিয়েছে তা বলাই বাহুল্য! কারণ গত বছরে ২ টি হিন্দি ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জুবিলির প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, এই সিরিজের হাত ধরে তিনি একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ভালোই কেটেছে তাঁর এই বছরটা। একই সঙ্গে গতবছরের পুজোয় মুক্তি পেয়েছিল তাঁর ছবি দশম অবতার। সেখানেও তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। ছবিটি ভাল ব্যবসাও করেছে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ২০২৪ সালের পরিকল্পনা টেনে জানান, সবেমাত্র তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অযোগ্যর শুটিং শেষ করলেন। যেটা তাঁর এর আর ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি। এছাড়াও একটি হিন্দি ছবিতে তিনি কাজ করতে পারেন।

নতুন বছরের রেজোলিউশন নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘আমি প্রতিজ্ঞা করলেও সেটা কখনও পূরণ করতে পারি না। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই যাতে আমার অভিনয় সত্ত্বাকে চ্যালেঞ্জ করা হয়। তাই আশা করছি ২০২৪ আমার জন্য পজিটিভ কিছুই নিয়ে আসবে।’ একই সঙ্গে পরিচালনায় হাতেখড়ি দেওয়ার বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি ২০২৪-২৫ এর মধ্যে পরিচালনা শুরু করে দেব। এটা নিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। তবে নটী বিনোদিনীর আগে অন্য কোনও ছবি পরিচালনা করব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00