Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মাই লাইফলাইন’, স্ত্রী অর্পিতার বদলে কাকে আদর করে কাছে টানলেন প্রসেনজিৎ!

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতে তিনি প্রচণ্ড ব্যস্ত। বছরে একাধিকবার বড় পর্দায় তাঁর দেখা মেলে। শেষ কয়েক বছরে মুম্বই নগরীতেও যথেষ্ট নামডাক হয়েছে তাঁর। ফলে বাড়ির বাইরেই দিনের বেশিরভাগ সময়টা কাটে এই অভিনেতার। কিন্তু এদিন একেবারে খুনসুটির মেজাজে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। আর সেই আবহে গা ভাসিয়ে ‘মি-টাইম’ এনজয় করতে ব্যস্ত অভিনেতা।

আরও পড়ুনঃ হচ্ছেটা কী? স্ত্রীর লিঙ্গ পরীক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা যার ক্যাপশনে লেখা রয়েছে ‘মাই লাইফলাইন’। না, স্ত্রী অর্পিতা কিংবা ছেলে মিশুকের উদ্দেশ্য এই পোস্ট করেননি অভিনেতা। এদিন তিনি খুনসুটিতে মেতেছিলেন তাঁর দুই পোষ্য রকি এবং র‍্যাম্বোর সঙ্গে। তাদেরকেই নিজের লাইফলাইন বলে উল্লেখ করেছেন প্রসেনজিৎ। আদর করে তাঁদের গায়ে হাত বুলিয়ে দিতেও দেখা গেল অভিনেতাকে। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ চলতি বছরের দীপাবলিতে ‘মুহুরত ট্রেডিং’ কবে? জেনে নিন দিনক্ষণ

অভিনেতার ব্যক্তিগত পরিসরের কিছু মুহূর্ত চাক্ষুষ করতে পেরে খুশি তাঁর অনুরাগীরাও। এই মুহূর্তে অভিনেতার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি ‘দেবী চৌধুরাণী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে ছবির মূল গল্প। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিতকে। এই চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল অভিনেতাকে। তাঁকে শিখতে হয়েছে যুদ্ধ বিদ্যার আদিম পদ্ধতি, যা সেই সময় ব্যবহৃত হত। এমনকি তাঁর মেকওভার করা হয়েছিল যথেষ্ট সময় নিয়ে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দর্শকরা প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00