Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকায় ভোট দেবেন না প্রিয়াঙ্কা চোপড়া, কেন?

শুক্রবার ওয়াশিংটনের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির উইমেন্স লিডারশিপ ফোরামের কনফারেন্সের আলোচনায় সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান প্রিয়াঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পূর্ণ অন্য রূপে এবার ধরা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সটান হোয়াইট হাউসে হাজির হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিলেন অভিনেত্রী। শুক্রবার ওয়াশিংটনের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির উইমেন্স লিডারশিপ ফোরামের কনফারেন্সের আলোচনায় সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান প্রিয়াঙ্কা।

এই আলোচনায় নাগরিকদের ভোটাধিকারের গুরুত্ব, নাগরিক সমাজের উন্নতিতে মহিলাদের অংশগ্রহণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বেতন সমতা, বন্দুক আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এই কনফারেন্সের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে শেয়ার করেন প্রিয়াঙ্কা। ছবির ক্যাপশনে বলিউড অভিনেত্রী লেখেন, “গত রাতে ওয়াশিংটনে উইমেন্স লিডারশিপ ফোরামের কনফারেন্সে ভাই প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অনুষ্ঠান পরিচালনা করার সম্মান পেয়েছিলাম”।

দীর্ঘ পোস্টে নাগরিক সমাজের উন্নতিতে মহিলাদের ভোটাধিকার গুরুত্ব দিয়ে প্রিয়াঙ্কা বলেন, “মেয়েদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের ভোটাধিকার অত্যন্ত জরুরী”। তিনি জানালেন, “শুরু থেকেই বিশ্ব নারী শক্তিকে অবমূল্যায়ন করে এসেছে। আমাদের দমিয়ে রাখা হয়েছে। বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিবাদ না করে নীরব থাকতে হয়েছে। কিন্তু সেই সকল প্রতিবাদী নারীদের ধন্যবাদ জানাই যাদের নিঃস্বার্থ প্রতিবাদ এবং লড়াইয়ের ফল স্বরূপ আমরা নারীরা আজ প্রাপ্য অধিকার পেয়েছি”। পাশাপাশি নিজের ভোট দান সম্পর্কে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “যদিও আমি এই দেশে ভোট দিই না, তবে আমার স্বামী এই দেশে ভোট দিতে পারে। এবং ভবিষ্যতে আমার মেয়েও পারবে”।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00