Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের পরমব্রতের ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ

পুজোর পরেই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য খুশির খবর। আবারও জুটি বাঁধতে চলেছেন টলিউডের স্বঘোষিত মহানায়ক প্রসেনজি‍ৎ (Prasenjit Chatterjee) ও অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhya)। পুজোর পরেই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এবার আর পরিচালনার কাজ নিজের কাঁধে তুলে নেননি তরুণ অভিনেতা। টলিউডের নামী পরিচালক রাজা চন্দের (Raja Chanda) কাঁধেই পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়েছেন। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি পরমব্রত (Parambrata Chattopadhya)। তাঁর কথায়, ‘সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’

কয়েক বছর আগেই জুটি বেঁধে ‘লড়াই করেছিলেন প্রসেনজি‍ৎ ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhya)। ওই ছবির পরিচালনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ঋত্বিক ঘটকের নাতি। তবে দর্শকদের মনে তেমন ছাপ ফেলতে পারেনি সেই ছবি। ফলে এবার আর পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে রাখেননি পরমব্রত (Parambrata Chattopadhya)। পোড়খাওয়া পরিচালক রাজা চন্দকেই দায়িত্ব দিয়েছেন। যেহেতু তাঁর সংস্থা রোডশো ফিল্মস (Roadshow Flims) ছবির প্রযোজক, তাই কোনও আর্থিক ঝুঁকি নিতে চাননি।

এই মুহুর্তে অবশ্য ‘কাছের মানুষ’ ছবির প্রচারে ব্যস্ত বাংলা ইন্ডাস্ট্রির ‘বুম্বা দা’ প্রসেনজি‍ৎ (Prasenjit Chatterjee)। তাঁর সঙ্গী দেব (Dev)। এই ছবি যাতে বক্স অফিসে মুখ থুবড়ে না পড়ে তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00