Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাইরাস মিস্ত্রির মৃত্যুতে শিক্ষা, রাস্তাঘাটের ক্ষতি শীঘ্রই মেরামতের দাবি পূজা ভাটের

মুম্বইয়ে তাঁদের গাড়ির দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় তিনি এবং তাঁর বন্ধু তথা সিটবেল্ট পরে ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার চাকার গাড়ি শুধু চালালেই হল না। চার চাকা গাড়ি চালাতে প্রচুর নিয়মাবলী মানা আবশ্যিক। যার মধ্যে একটি সিটবেল্ট পরা। দিন কয়েক আগেই গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। সূত্রের খবর, তিনি সিটবেল্ট না পরেই গাড়ি চালাচ্ছিলেন অথবা বসেছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ আমজনতা থেকে সেলিব্রিটি মহল সকলেই। এবার তাঁর মৃত্যু সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন, অভিনেত্রী তথা পরিচালক পূজা ভাট। যিনি সর্বদাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কারণে নিজের মতামত প্রকাশ করছেন। এবার তিনি টুইটারে মাধ্যমে গাড়ি চালানোর সময় বা গাড়িতে চালকের পাশে বসার সময় সিট বেল্টের গুরুত্ব তুলে ধরলেন। তিনি টুইটে বলেছেন, “গাড়িতে সিট-বেল্ট পরা এবং এয়ার ব্যাগ রাখা খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ! তবে আরও গুরুত্বপূর্ণ হল, রাস্তার গর্ত এবং ক্ষতিগ্রস্থ রাস্তাগুলি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা।” গত ৪ সেপ্টেম্বর মারা গিয়েছেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মুম্বইয়ে তাঁদের গাড়ির দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় তিনি এবং তাঁর বন্ধু তথা সিটবেল্ট পরে ছিলেন না। শোনা গিয়েছে, দুর্ঘটনার সময় তাঁদের গাড়ির অতিরিক্ত গতিবেগ ছিল 130 কিলোমিটার। যার ফলে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। তাঁদের গাড়িতে এয়ারব্যাগ থাকলেও কোনও কার্যকর অবস্থায় ছিল না সেটি। আর এই ঘটনার থেকে শিক্ষা নিয়েই এদিন পূজা প্রতিক্রিয়া করেছেন।

তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, অনেক ব্যবহারকারীকে এটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, “একদম সত্য। যদিও সিটবেল্ট পরা খুবই গুরুত্বপূর্ণ। আর রাস্তাকে ভালমত রক্ষণাবেক্ষণ করাও প্রশাসনের কাজ।দুঃখজনকভাবে তারা বেশিরভাগ সময়ই তা করে না।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “অবশ্যই.. শুধুমাত্র সিট বেল্ট এবং এয়ারব্যাগের উপর দায়িত্ব রাখলে এটি নিরাপদ হবে না। বিল্ডারদের রাস্তা নির্মাণের জন্যে আরও ভাল উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক।”

অভিনেত্রী দিয়া মির্জাও সম্প্রতি সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার খবর পেয়ে সবাইকে সিটবেল্ট পরার অনুরোধ করেছেন। তিনি টুইট করে বলেছেন, “আমি আপনাদের সবাইকে গাড়ি চালানোর সময়ে সিটবেল্ট পরতে অনুরোধ করছি। আপনার বাচ্চাদের সিট বেল্ট পরতে শেখান। এটি জীবন বাঁচায়।” কাজের ফ্রন্টে, পূজাকে খুব শীঘ্রই ‘চুপ: দ্য রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’-এ দেখা যাবে। বাল্কি দ্বারা পরিচালিত, এতে আরও অভিনয় করেছেন সানি দেওল, দুলকার সালমান এবং শ্রেয়া ধনোয়ানথারি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00