Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তির প্রথম তিনদিনেই ১৩৪ কোটি টাকার আয় “পন্ন্যিয়িণ সেলভান” এর

দ্বিতীয় দিন ছবিটির বক্স অফিসের আয় হয়েছে ২২ কোটি টাকা। বিদেশেও "পন্ন্যিয়িণ সেলভান" ছবির বক্স অফিস কালেকশন রীতিমতো ঈর্ষণীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত “ব্রহ্মাস্ত্র” ছবি ইতিমধ্যেই ব্লকবাস্টার হয়েছে। এবার বক্স অফিসে হিট হতে চলেছে তামিল ছবি “পন্ন্যিয়িণ সেলভান”। মনিরত্নম পরিচালিত এই ছবি গত তিন দিনেই ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। সাম্প্রতিক কালে কোনো তামিল ছবি মুক্তি পাওয়ার শুরুতেই এইভাবে সফলতার শীর্ষে পৌঁছায়নি।

সিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, ত্রিশা কৃষ্ণান, কার্তি এবং জয়ম রবি অভিনীত ছবিটি শুধুমাত্র তামিলনাড়ুতেই প্রথম দিন ২৬ কোটি টাকার ব্যবসা করেছে। এবং দ্বিতীয় দিন ছবিটির বক্স অফিসের আয় হয়েছে ২২ কোটি টাকা। বিদেশেও “পন্ন্যিয়িণ সেলভান” ছবির বক্স অফিস কালেকশন রীতিমতো ঈর্ষণীয়। প্রথম দিন বহির বিশ্বে মাল্টি স্টারার এই ছবিটি ৩৪ কোটি টাকার ব্যবসা করেছে। এবং দ্বিতীয় দিন ভারতছাড়া অন্যান্য দেশের বক্স অফিসে ২২ কোটি টাকার আয় করেছে।

এর আগে সদ্য মুক্তি প্রাপ্ত “ব্রহ্মাস্ত্র” ছবিটি বক্স অফিসে প্রায় ২৪৮ কোটি টাকার ব্যবসা করেছিল। সেখানে মনিরত্নম পরিচালিত “পন্ন্যিয়িণ সেলভান” মুক্তির পর প্রথম তিন দিনেই ১৩৪ কোটি টাকার মুনাফা করল। ভবিষ্যতেও এইছবি বক্স অফিস রেকর্ড করবে বলে মনে করা হচ্ছে

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00