Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কসৌটি জিন্দেগি কে’ অভিনেত্রী শ্বেতার বিরুদ্ধে জালিয়াতি মামলা বন্ধ করল মুম্বই পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে জালিয়াতি মামলার তদন্ত বন্ধ করল মুম্বই পুলিশ। সম্প্রতি বম্বে হাইকোর্টে জমা দেওয়া এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। আর মামলা বন্ধ করার কথা জানতে পেরেই এফআইআর খারিজের আর্জি প্রত্যাহারের জন্য বম্বে হাইকোর্টের অনুমতি চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে’র অভিনেত্রী। বম্বে হাইকোর্টের তরফে আবেদন প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে।

২০২১ সালের ১ মার্চ শ্বেতার বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা থানায় জালিয়াতির অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী অভিনব কোহলি। অভিযোগে তিনি বলেন, ‘২০১৭ সালে তাদের নাবালক সন্তানের ভিসার জন্য ব্রিটেন সরকারের কাছে যে আবেদন জানিয়েছিলেন শ্বেতা, তাতে অনাপত্তি পত্রে ( নো অবজেকশন সার্টিফিকেট) তাঁর (অভিনব) সই জাল করেছেন। নাবালক সন্তানকে চিকি‍ৎসক দেখানোর জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি সম্পর্কে ঘুণাক্ষরে কিছু জানাননি শ্বেতা। ওই জাল অনাপত্তি পত্রের ভিত্তিতে ব্রিটিশ দূতাবাসের তরফ থেকে ভিসা মঞ্জুর করা হয়েছিল এবং সন্তানকে নিয়ে একাই লন্ডনে গিয়েছিলেন শ্বেতা। বিষয়টি জানতে পারার পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জালিয়াতির কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির প্রেক্ষিতে প্রাক্তন স্ত্রী ও সন্তানের ভিসা বাতিল করে দিয়েছিল ব্রিটিশ সরকার।’

অভিনব কোহলির অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা-কুরলা থানার পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন শ্বেতা। গত ১৭ ডিসেম্বর বম্বে হাইকোর্টের বিচারপতি সারাঙ্গ কোটোয়াল ও বিচারপতি নীনা গোখলের ডিভিশন বেঞ্চে পুলিশের তরফ থেকে জমা দেওয়া হলফনামায় জানানো হয়, ‘অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্বামীর অভিযোগের কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। জালিয়াতির কোনও প্রমাণ মেলেনি। তাই ওই মামলার তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00