Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বক্সঅফিসে ‘পাঠান’ বনাম ‘জওয়ান’ যুদ্ধ, মুক্তির ৪ দিন আগেই ৫ লাখ টিকিট বিক্রি

পাঠানের অগ্রিম বুকিং হয়েছিল ৩২ কোটি, আর ভারতে মুক্তির দিন পাঠানের আয় হয়েছিল ৫৭ কোটি। এদিকে বাণিজ্য অনুমান অনুসারে, ছবিটি ইতিমধ্যেই ৬০ কোটি টাকার ওপেনিং বাজেট করে ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির ৫ দিন আগেই দেদার বিক্রি হচ্ছে জওয়ানের টিকিট। আগে যে ক্রেজটি শুধুমাত্র দক্ষিণী ছবি রিলিজের সময়ই দেখা যেত। যাই হোক, ইতিমধ্যেই বক্সঅফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের জওয়ান। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে জওয়ান। তার আগেই জওয়ানের প্রি-টিকিট বুকিং কয়েক লক্ষ পেরিয়েছে। গত শুক্রবার থেকেই ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, তিনটি জাতীয় মাল্টিপ্লেক্সে (পিভিআর, আইনক্স এবং সিনেপোলিস) রবিবার দুপুর ১২টা পর্যন্ত দুই লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। যা কিনা একেবারে রেকর্ড। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রাক টিকিট বিক্রির নিরিখে পাঠানের রেকর্ডকেও ভেঙে দেবে জওয়ান। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, জওয়ানের এখনও পর্যন্ত মোট টিকিট বিক্রি হয়েছে, ৪,২৬,১৭১ গুলি, যার মোট আয় ১৩.১৭ কোটি টাকা।

স্যাকনিল্কের মতে, অ্যাটলির পরিচালনায় জওয়ান অগ্রিম বুকিংয়েই ৪০ কোটি ছাড়িয়ে যাবে। পাঠানের অগ্রিম বুকিং হয়েছিল ৩২ কোটি, আর ভারতে মুক্তির দিন পাঠানের আয় হয়েছিল ৫৭ কোটি। এদিকে বাণিজ্য অনুমান অনুসারে, ছবিটি ইতিমধ্যেই ৬০ কোটি টাকার ওপেনিং বাজেট করে ফেলেছে। এদিকে বিদেশেও জোরকদমে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। জওয়ান বলিউডের প্রথম চলচ্চিত্র হতে চলেছে, যেটি কোনও ছুটির সুবিধা ছাড়াই কর্মরত বৃহস্পতিবার ৫ মিলিয়নেরও বেশি অর্থ আয় করতে পারে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, কমল গিয়ানচান্দানি, প্রেসিডেন্ট, MAI, PVR Pictures Ltd-এর CEO এবং PVR Ltd-এর চিফ বিজনেস প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি, বলেছেন জওয়ানের অগ্রিম সংখ্যা “চমৎকার”।

এটি বর্তমানে পাঠানের চেয়েও বেশি আয় করতে পারে। কারণ গদর 2 এবং পাঠানের চেয়ে ছবির অগ্রিম বেশি। যেটি শিল্পের জন্য খুব ভাল খবর।” শাহরুখকে জওয়ান ছবিতে বাবা ও ছেলের দ্বৈত ভূমিকায় দেখা যাবে। এটি বাদশার দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথম সহযোগিতা। ছবিটিতে আরও অভিনয় করছেন, নয়নথারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা এবং সুনীল গ্রোভার। এতে ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। রেড চিলিস এন্টারটেইনমেন্ট দ্বারা সমর্থিত, জওয়ান লিখেছেন এবং পরিচালনা করেছেন অ্যাটলি, হিন্দি সংলাপগুলি লিখেছেন সুমিত অরোরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00