Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসায়ীকে হত্যার অভিযোগের মামলায় জামিন পেলেন পরীমণি

খবর, গত ১৮ মার্চ ঘটনার সত্যতা অনুসন্ধানের পর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপরেই পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আজ অর্থাৎ ২৫ জুন হাজিরার জন্যে সমন জারি করে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যার চেষ্টার মামলা থেকে অবশেষে রেহাই পেলেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। প্রায় ৪ বছরের মামলা থেকে নিস্তার পেলেন পরীমণি। শুধু হত্যা নয়, ঢাকার বোর্ড ক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর, এবং ভয়ভীতি দেখানোর মতো একাধিক অভিযোগ ছিল পরীমণির বিরুদ্ধে। অবশেষে পরীমণির জামিন মঞ্জুর করল আদালত। ঢাকার সংবাদ সূত্রের খবর, মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরীমণি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছেন বিচারক। বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। খবর, গত ১৮ মার্চ ঘটনার সত্যতা অনুসন্ধানের পর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপরেই পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আজ অর্থাৎ ২৫ জুন হাজিরার জন্যে সমন জারি করে আদালত। তাঁদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেছিলেন তদন্তকারী অফিসার। এই মামলার ভিত্তিতেই পরীমণি আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেছিলেন, এরপরেই আদালত ১ হাজার টাকা মুচলেকায় পরীমণিকে জামিন দেন।

পরীমণির বিরুদ্ধে মামলা

২০২২ সালের ৬ জুলাই এই আদালতেই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তাঁকে হত্যার অভিযোগে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। এরপরেই বিচারক তদন্তের জন্যে ঢাকার সিনিয়র পুলিশের হাতে এই মামলার তদন্তের ভার দিয়েছিলেন। অভিযোগ নাসির উদ্দিন উল্লেখ করেছিলেন যে, পরীমণি ও তার সহযোগীরা অত্যাধিক অ্যালকোহল পানে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে ঢাকার বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং মদ পান করার পর নায়িকা হওয়ার সুযোগ নিয়ে মূল্য পরিশোধ করেন না। কেউ কিছু বলতে এলে পরীমণি তাঁর পরিচিতি পুলিশ কর্মকর্তা দের দিয়ে মিথ্যা মামলা করানোর ভয় দেখান। নাসিরের সঙ্গে ঘটনাটি ঘটেছিল, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর। আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। এরপরে তারা ক্লাবে বসে মরপুর অ্যালকোহল পান করেন। এরপর রাত হয়ে যাওয়ায় ক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত চলে যাওয়ার প্রস্তুতি নেন, এরপরেই নাকি পরীমণি খারাপ উদ্দেশ্য নিয়ে নাসিরকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন।

একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং তাঁকে মদ খাওয়ানোর জন্যে জোর করেন। এতে নাসির রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন, সারভিং গ্লাস ছুড়ে মারেন, হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন বলে অভিযোগ। তাতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। এতেই ক্ষান্ত হননি অভিনেত্রী, এরপর অভিনেত্রী ও তাঁর সহযোগিরা নাসির ও তাঁর আরও সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেন। আর এই ঘটনাই ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি পাল্টা নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। তাঁদেরকে গ্রেফতার করা হয়, ২০২১ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। তবে এই মামলায় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি। বর্তমানে মামলাটি পরীমণির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00