‘সনম তেরি কসম ২’ থেকে বাদ দেওয়া হল পাক-অভিনেত্রী মাওরা হোকেনকে

রবিবার (১১ মে) পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপ্রু নিশ্চিত করেছেন যে 'সনম তেরি কসম' -এর আসন্ন সিক্যুয়েল থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনকে বাদ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রভাব পড়েছে বলিউডেও। দেশের এমন পরিস্থিতিতে একাধিক বলিউড তারকা বিদেশের কনসার্ট বাতিল করেছে। ছবির রিলিজ বাতিল করেছে। দেশের পাশে দাঁড়িয়েছেন সকল গোটা বিনোদন মহল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জনের। যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এরপর থেকেই প্রতিশোধ তুলতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাক তারকাদের নিষিদ্ধ করেছে ভারত, পাশাপাশি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে ভারতের এই প্রতিশোধের সর্বশেষ রূপ হল, ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার (৭ মে) পাকিস্তানের উপর আত্মঘাতী হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক-অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটিকে লক্ষ্য করে ড্রোণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এরপর থেকেই ভারতের উপর পাল্টা আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। গতকাল দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছলেও পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

গতকাল রাতেও জম্মু-কাশ্মীরে বোমা হামলার কথা নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। যাই হোক, দেশের নিরাপত্তাজনিত এমন পরিস্থিতিতে গোটা দেশের পাশে দাঁড়িয়েছে বলিউড। ‘সনম তেরি কসম’-এর আসন্ন সিক্যুয়াল থেকে বাদ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইনস ডে-এর দিন পুনরায় মুক্তি পেয়েছিল হর্ষবর্ধন রানে এবং পাক অভিনেত্রী মাওরা হোকেন অভিনীত ‘সনম তেরি কসম’ ছবিটি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে হিট করেনি। কিন্তু ২০২৫ সালে পুনরায় মুক্তি পেতেই ছবিটি ব্যাপক আয় করে। এরপর থেকেই ভক্তরা ‘সনম তেরি কসম 2’ এর জন্যে অপেক্ষা করছিলেন। আবারও হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেনের পর্দার রসায়ন দেখতে চাইছিলেন ভক্তরা। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহে পাক তারকাদের নিষিদ্ধ করেছে ভারত। প্রশাসনকে সমর্থন জানিয়ে ‘সনম তেরি কসম 2’ থেকেও বাদ দেওয়া হয়েছে মাওরা হোকেনকে। রবিবার (১১ মে) পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপ্রু নিশ্চিত করেছেন যে ‘সনম তেরি কসম’ -এর আসন্ন সিক্যুয়েল থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনকে বাদ দেওয়া হয়েছে।

একটি বিবৃতিতে, চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, “যেকোনও ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনও জাতি, রাষ্ট্র বা জনগণের দ্ব্যর্থহীন নিন্দা করা উচিত। এক্ষেত্রে আরও হতাশাজনক বিষয় হল, ভারতে কাজ করা, প্রচুর ভালোবাসা, শ্রদ্ধা এবং সুযোগ পেয়েও ভারতের বিরুদ্ধে এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করতে ব্যর্থ হওয়া কিছু ব্যক্তিদের। বাস্তবে, কেউ কেউ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বৈধ পদক্ষেপের সমালোচনা পর্যন্ত করেছেন। এর আলোকে, আমরা আমাদের সরকারের পাশে দাঁড়িয়েছি এবং এর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। জাতি সর্বপ্রথম এবং সর্বদা। জয় হিন্দ।” এর আগে, অভিনেতা হর্ষবর্ধন রানেও ঘোষণা করেছিলেন যে, মাওরা হোকেন-সহ মূল কাস্টের পুনরাবৃত্তি হলে তিনি সিক্যুয়েল থেকে সরে দাঁড়াবেন। ইনস্টাগ্রাম তিনি লিখেছিলেন, “যদিও পরিস্থিতি যেমন আছে তেমন অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ, এবং আমার দেশ সম্পর্কে সরাসরি করা মন্তব্য পড়ার পরে, যদি পূর্ববর্তী কাস্টের পুনরাবৃত্তি হওয়ার কোনও সম্ভাবনা থাকে তবে আমি সম্মানের সঙ্গে ‘সনম তেরি কসম’ পার্ট ২-এর অংশ হতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”

২ মাস বাদে পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উঠল নিষেধাজ্ঞা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]