Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভিড়ের মধ্যে দর্শনকে তাক করে চপ্পল নিক্ষেপ’, ঘৃণ্য অপরাধের তীব্র প্রতিবাদ কিচ্ছা সুদীপের

প্রতিটি সমস্যার একটি সমাধান আছে, প্রতিটি ব্যক্তি মর্যাদাপূর্ণ আচরণ যোগ্য। আমি যে ভিডিওটি দেখেছি তা খুবই বিরক্তিকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার আসন্ন ছবি ক্রান্তির প্রচার করতে গিয়ে চরম বিপাকে পড়েন কন্নড় সুপারস্টার দর্শন। ভিড়ের মাঝেই তাঁর গায়ে জুটি ছোঁড়েন এক ব্যক্তি। যা নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারত। গত ১৯ ডিসেম্বর আসন্ন ছবির প্রচার সারতে কর্ণাটকের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন দর্শন। তখনই ভিড়ের মধ্যে দর্শকদের সম্বোধন করতে থাকলে তাঁর গায়ে জুটি ছোড়ে এক ব্যক্তি, ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। উড়ে আসা চপ্পল সোজা গিয়ে অভিনেতার গায়ে লাগে। এরপরেই চটে যান অভিনেতার ভক্তরা। তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও অভিনেতা সকলকে শান্ত থাকার অনুরোধ করেন। ঘটনাস্থলে থাকা পুলিশ ঘিরে ফেলেন অভিনেতাকে।

যদিও পরে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছে। কেন তিনি অভিনেতাকে জুতো ছুঁড়েছেন সেই হিসেবে বলেছিলেন, নারীবিদ্বেষী তকমা রয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারের বিরুদ্ধে। কিছু দিন আগে নিজের স্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সেই কারণেই ক্ষেপে গিয়ে ব্যক্তি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনের উপর। দর্শনের উপর এহেন ক্ষোভপ্রকাশ মোটেও ভাল চোখে দেখেন নি দক্ষিণী ইন্ডাস্ট্রির আরও এক অভিনেতা কিচ্ছা সুদীপ। তিনি এই ঘটনার নিন্দা করে মঙ্গলবার টুইটে জানান, “প্রতিটি সমস্যার একটি সমাধান আছে, প্রতিটি ব্যক্তি মর্যাদাপূর্ণ আচরণ যোগ্য। আমি যে ভিডিওটি দেখেছি তা খুবই বিরক্তিকর। সেখানে চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলাও দাঁড়িয়েছিলেন, তাঁদের কি কিছুই করার ছিল না।” তিনি আরও বলেন, “আমি দর্শনের সঙ্গে একমত। একজনের নির্বোধ কাজের জন্য পুরো সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হল।”

সুদীপ আরও লিখেছেন, “দর্শন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অবদান রেখেছেন। তিনি অবশ্যই এই ধরনের ট্রিট গ্রহণ করেন না। কন্নড় শিল্প সমস্ত রাজ্যে সম্মানিত। আমি বুঝতে পারি অভিনেতা, ভক্ত ইত্যাদির মধ্যে পার্থক্য থাকবে। আমি এর মধ্যে কথা বলার মতো কেউ নই। তবে আমি দর্শন এবং পুনীত উভয়েরই বন্ধু।” এই ঘটনায় দর্শন শান্ত মাথায় বলেন, “আপনি ভুল করেন নি ভাই। কোনো সমস্যা নেই।” তবে এই ঘটনায় অনেকেই ওই ব্যক্তির গ্রেফতারের দাবি তুলেছেন। দর্শনের ক্রান্তি রচনা ও পরিচালনা করেছেন ভি হরিকৃষ্ণ। ছবিতে আরও অভিনয় করেছেন রবিচন্দ্রন এবং সুমালতা। এটি আগামী বছরের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00