Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“একসময় আমার ব্যাঙ্কে পড়েছিল মাত্র ১৮ টাকা, তাই দিয়েই খিদে মেটাতাম” : রাজকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন স্বনামধন্য অভিনেতাদের মধ্যে অন্যতম প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও। তাঁর অভিনয়ের দক্ষতা সত্যই প্রশংসিত। রাজকুমার এখন স্বাধীন এবং মূলধারার ছবির অভিনেতা। কিন্তু একটা সময় ছিল যখন, তাঁর ব্যাঙ্কে মাত্র ১৮ টাকা পড়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সামান্য অর্থ নিয়ে মুম্বইতে এসেছিলেন তিনি। রাজকুমারের আসন্ন ছবি, হিট: দ্য ফার্স্ট কেস। আর এই ছবির প্রচারেই তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে এসেই নায়ক বলিউডের বিষয়ে অনেক নতুন তথ্য জানান। পাশাপাশি বর্তমান সময়ে স্ট্রিমিং পরিষেবার উত্থান, স্বজনপ্রীতি এবং দক্ষিণ ভারতীয় ভাষার চলচ্চিত্রের সাফল্য সবটা নিয়েই আড্ডা দিয়েছেন নায়ক।

তিনি বলেছেন, “বলিউডের মতো একটি এত বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, অনেকটাই ধকলের বিষয় ছিল। বিশেষ করে একজন বহিরাগত হওয়া সত্যই খুব কষ্টসাধ্য। আমি গুরগাঁওয়ে একটি যৌথ পরিবারে বড় হয়েছি। সেই সময়ে গুরগাঁও ছিল একটি ছোট শহর। আর ছোট থেকেই আমি সিনেমার প্রেমে পড়েছিলাম। আর ভেবেছিলাম আমি এটাই করতে চাই। আমি যখন থিয়েটার করতাম, তখন আমি দিল্লিতে ৭০ কিমি সাইকেল চালিয়ে যেতাম। আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমার নেশা ছিল, যতটা সম্ভব কিছু শেখার। অবশেষে, আমি মুম্বইতে চলে আসি, কিন্তু তাও আমার যাত্রা সহজ ছিল না। একটা সময়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে থাকা মাত্র ১৮ টাকা দিয়ে একটি পার্লে-জি প্যাকেট কিনে খেতাম। ভাগ্যক্রমে, আমার ফিল্ম স্কুলের বন্ধুরা আমাকে অনেকটা সাহায্য করেছিল। কিন্তু আমার কখনই অভিনেতার বাইরে অন্যকিছু হতে চাইতাম না।”

রাজকুমার ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং ‘রাগিনী এমএমএস’-ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর শহিদ, কাই পো চে-এর মতো একাধিক চলচ্চিত্রে প্রশংসিত অভিনয়ের মাধ্যমে বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করেন তিনি! এমনকী তিনি অস্কার-মনোনীত চলচ্চিত্র দ্য হোয়াইট টাইগারেও অভিনয় করেছেন।

শিব সেজে অভিনয়! ৮ বছর ধরে চলা মামলায় অবশেষে মুক্তি পেলেন রাজকুমার

‘রাজকুমার রাওয়ের স্ত্রী’র পরিচয়ে বাঁচতে আপত্তি পত্রলেখার

বক্সঅফিসে ধাক্কা, দ্বিতীয় দিনে আয় কমলো রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহির’

বলিউডে বর্ণবৈষম্যের শিকার রাজকুমার রাও, কীভাবে পার্শ্বচরিত্র থেকে নায়ক হলেন?

এবার অন্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লা সেজে এলেন রাজকুমার রাও

দেশের ভোটার সচেতনতার দায়িত্বে এবার রাজকুমার রাও, অনুভূতি কেমন?

মাটির নয়, কেন পরিবেশ-বান্ধব গণেশ পুজো করেন রাজকুমার?

দেশের অন্ধ শিল্পপতির বায়োপিকে রাজকুমার রাও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00