Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুক্মিণীর জন্মদিনে বিশেষ অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায়, সেমিফাইনাল দেখলেন দেবের সঙ্গে

র মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, দেব ও রুক্মিণীর সঙ্গেই রয়েছেন সৌরভ। এছাড়াও তাঁদের বিশেষ অতিথি ছিলেন টলিপাড়ার পরিচালক রাজা চন্দ ও তাঁ স্ত্রী পিয়ান সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ছিল টলিউড ডিভা রুক্মিণী মৈত্রর জন্মদিন। ৩৩ বছর বয়সী হলেন টলিউডের এই সুন্দরী। অল্প কয়েক বছরেই টলিউডের এখন প্রথম সারির নায়িকা হয়ে গিয়েছেন রুক্মিণী। শুধু তাই বলিউডেও নায়িকা নিজের পসার জমিয়ে নিয়েছেন। যাই হোক, সম্প্রতি দিল্লির সংসদ ভবনে শপথ নিতে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। আর সেখান থেকে ফিরেই গুজব প্রেমিকার জন্মদিনের আনন্দে মাতলেন দেব। এখনও তাঁরা নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না ঘোষণা করলেও জল্পনা রুক্মিণীকেই বিয়ে করবেন দেব। জন্মদিনের সকালটা বিশেষভাবে অক্ষম শিশুদের সঙ্গে বুমেরাং দেখেছেন রুক্মিণী। আর রাতে ছিল জমকালো পার্টির আয়োজন।

বৃহস্পতিবার জন্মদিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী। বুধবার রাতেই নিজের পরিবার এবং দেবের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন শুরু করেন অভিনেত্রী। তবে বৃহস্পতিবার রাতে জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী। আর তাঁর জন্মদিন পার্টিতে খোদ উপস্থিত ছিলেন খোদ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই জন্মদিনের পার্টির একাধিক ছবি সমাজামাধ্যমে শেয়ার করেছেন দেব নিজেই। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, দেব ও রুক্মিণীর সঙ্গেই রয়েছেন সৌরভ। এছাড়াও তাঁদের বিশেষ অতিথি ছিলেন টলিপাড়ার পরিচালক রাজা চন্দ ও তাঁ স্ত্রী পিয়ান সরকার। জন্মদিনে রুক্মিণী পরেছিলেন লাল গাউন। দেবের পরনে ছিল সাদা চাইনিজ নেক শার্ট ও সাদা ট্রাউজ়ার। আর মহারাজ সেজেছিলেন ডেনিমরঙা শার্ট ও ট্রাউজারে। দেবের সঙ্গে সৌরভের বন্ধুত্ব আজকের নয়। সেই সূত্রেই রুক্মিণীর জন্মদিনে আমন্ত্রিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে কেক কাটা ছাড়াও খাওয়াদাওয়ার এলাহি আয়োজন ছিল।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তবে জয়ের শিরোপা পেয়েছে টাম ইন্ডিয়াই। আর সৌরভ গঙ্গোপাধ্যায় যেখানে আছেন, সেখানে ক্রিকেট নিয়ে কথা হবেনা তা কি হয়। আবার T20 বিশ্বকাপের সেমিফাইনাল ছিল বলে কথা। সূত্রের দাবি, পার্টিতে সকলের সঙ্গে বসে ভারতের ইনিংসের অনেকটাই দেখেন মহারাজ। নিজের উত্তেজনাও ভাগ করে নিয়েছেন তিনি সকলের সঙ্গে। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই সৌরভ পার্টি থেকে বেরিয়ে আসেন।

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন দাদা, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

কোন স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়? গিলকে পরামর্শ সৌরভের

‘কাউকে জায়গা ছাড়তে হয়’, রোহিত শর্মার অবসর নিয়ে মন্তব্য সৌরভের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

‘কাউকে যেন রেয়াত করা না হয়’, পহেলগাঁওতে জঙ্গি হানা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00