Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্যুটিংয়ের সেটে মারাত্মক আহত নুসরত ভারুচা, ভেল্কি দেখালেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) চরম আহত। বর্তমানে তিনি হায়দ্রাবাদে তাঁর আসন্ন ছবির কাজে ব্যস্ত। আর একটি তীব্র অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময়েই অভিনেত্রী আহত হয়েছেন। কয়েক ঘন্টা আগেই তিনি নিজের এই শ্যুটিং সেট থেকে একটি স্নিক পিক তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই খবর দিলেন। আর ছবিতে স্পষ্ট তিনি খুবই আহত। তাঁর মাথা ফেটে রক্ত পড়ছে।

এই আহত অবস্থার একটি ভিডিও নুসরত তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “ঘুম থেকে দীর্ঘক্ষণ বঞ্চিত, কফি থেকেও দূরে রয়েছি, একটি তীব্র অ্যাকশন দৃশ্যের জন্য শ্যুটিং করে এই হাল এবং আরও ৫ ঘন্টা এইভাবেই থাকতে হবে, কী ভাবে থাকবো সেটাই ভাবছি, আমি কীভাবে পার করব…!” না না ঘাবরানোর কিছুই নেই। এটা নিছকই একটি মেক-আপ। নায়িকা এই মুহূর্তে হায়দ্রাবাদে তাঁর নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সেখানেই একটি হাই অ্যাকশন শ্যুটিংয়ে অভিনয় করার জন্যই এরকম মেক-আপ নিতে হয়েছে তাঁর। কতরকম মেক-আপ নিতে হয় শ্যুটিংয়ের নিজেকে রিপ্রেজেন্ট করার জন্যে। কখনো জিন্দা থেকেও মৃত্যুর মেক-আপে সাজতে হয়। অভিনেত্রীকে এদিন দেখা গেল, একটি টু পিস কমলা বর্ণের ওয়েস্টার্ন টুপিসে।

সুতরাং নায়িকার কিছুই হয়নি। তাঁর আসন্ন ছবির একটি ঝলক দেখালেন মাত্র অভিনেত্রী। নুসরতকে সর্বশেষ দেখা গিয়েছিল, ‘জানহিত মে জারি’ ছবিতে। যেখানে নুসরতকে একটি কন্ডোম সেলসম্যানের চরিত্রে দেখা গিয়েছিল। আর এই ছবিতে তিনি দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালবাসা পেয়েছেন, এবং তাঁর অভিনয় সমালোচকদে দ্বারাও প্রচুর প্রশংসিত হয়েছে। ‘জানহিত মে জারি’-এর আগে, তিনি ‘ছালাং’ এবং ‘ছোরি’-এর মতো বিষয়বস্তু-ভিত্তিক ছবিতেও নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের স্তম্ভিত করেছিলেন।কাজের ফ্রন্টে, নুসরতকে পরবর্তীতে দেখা যাবে ‘ছোড়ি 2’, ‘সেলফি’ এবং ‘রাম সেতু’-তে।

ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা, চিৎকার করে দেহরক্ষীকে খুঁজতে হল নুসরতকে

‘নামাজ পরা বা মন্দিরে যাওয়া থেকে ট্রোলাররা আমাকে বিরত রাখতে পারবে না’- ট্রোলারদের কড়া জবাব নুসরতের

দিওয়ালিতে ২ কোটির ‘রেঞ্জ রোভার’ কিনেই সিদ্ধিবিনায়ক মন্দিরে ছুটলেন বলি নায়িকা

‘ছোড়ি ২’-এর শ্যুটিং সেটে ফের জখম নুসরাত ভারুচা

‘জনহিত মে জারি’ ছবির কাহিনী চুরি! লেখকের বিরুদ্ধে মামলা দায়ের

“পিঠে চোট থেকে পায়ের আঙুল ভাঙা, সব নিয়েই শ্যুটিং সম্পূর্ণ করেছি”: নুসরত

প্রায় ৬০০০ জন মহিলার সঙ্গে ‘ঘুমার’এর তালে ঠুমকা দিলেন নুসরত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00