Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কেউ আমার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করলে আইনি পদক্ষেপ নেব’, কাকে ইঙ্গিত বুবলীর

গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকেলেই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস একটি সংবাদমাধ্যমকে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। নাম না করেই তিনি শিক্ষকতা নিয়েও একাধিক মন্তব্য করেছেন। শুক্রবার দুপুরে একটি সংবাদমাধ্যমের কথোপকথনে বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছেন। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এই সব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’ আসলে গতবছরেই প্রকাশ্যে আসে শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর সম্পর্কের কথা। যা নিয়ে আজও নেটপাড়ায় হৈচৈ হয়।

বুবলী প্রথমে প্রেগনেন্ট ছবি পোস্ট করে পরবর্তীতে জানায় তিনি শাকিব কে গোপনে বিয়ে করেছেন এবং তাঁদের ছেলের নাম শেহজাদা। যদিও শাকিব কিছুই অস্বীকার করেনি। এই বিষয়ে আগে কখনই মন্তব্য করেননি। সম্প্রতি বুবলীকে ইঙ্গিত করে তাঁর শিক্ষার সঙ্গেও নিজের তুলনা দেন অপু। এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই নড়েচড়ে বসেন বুবলী। তিনিও শুক্রবার সন্ধ্যায় কাউকে সরাসরি অভিযুক্ত না করে হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। সঙ্গে আরও জানালেন, নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বেফাঁস মন্তব্য করলে এবার তিনি তাঁর বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণ করবেন।

বুবলী তার ফেসবুক পোস্টের শুরুতেই লিখেছেন, ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কারণ, আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’ আরও বলেন, ‘কিছুদিন পরপর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদের দিয়ে করায়, তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা এবং ইউটিউবে রয়েছে, যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না। কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে, তাহলে তা হবে তাদের চরম ভুল। আশপাশে হাজার কিছু হলেও দিন শেষে আমাকে নিয়েই এসব ব্যক্তির ব্যস্ততা, এমনকি নাওয়া–খাওয়া- সব থাকে আমার চিন্তায়। এদের রেসপন্স করতেও রুচিতে বাঁধে।’

বুবলী পারিবারিক শিক্ষার প্রসঙ্গে টেনে লিখেছেন, ‘পারিবারিক শিক্ষা আমাকে কখনোই সুবিধাবাদী হতে শেখায়নি। ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি। গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি। কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি, কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি, বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি, তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে–বিনিয়ে নাটক করতে পারি না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00