Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুধু ‘রিল’ নয়, রিয়েল লাইফেও রাধার প্রেমে পড়েছেন কৃষ্ণ ওরফে সুমেধ, সম্পর্কে শিলমোহর

সুমেধ মল্লিকার সঙ্গে সম্পর্কের গভীরতার বিষয়ে বলেন, মল্লিকা একজন বিস্ময়কর ব্যক্তি। তবে এই বিষয়ে খুব একটা মুখ খোলেন নি সুমেধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে শুধু বিয়ের হুজুগ। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তারকারাও পিছিয়ে নেই। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘রাধা কৃষ্ণ’-এই মুহূর্তে দেশের অন্যতম পপুলার পৌরাণিক শো। ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুমেধ মুদগালকার এবং মল্লিকা সিং। কৃষ্ণের চরিত্রে সুমেধের অভিনয় দর্শকদের কাছে শ্রেষ্ঠ। এমনকী কত রমণীর মনে আজ রাজত্ব করছেন সুমেধ। তাঁর মিষ্টি লুক এবং চমকপ্রদ লুকের প্রেমে পড়েননি এমন কেউ বোধহয় নেই। তবে এবার সেইসব ক্রাশ খাওয়া নারীদের মন হয়তো ভাঙতে চলেছে। কেন?

বাস্তব জীবনেও রাধার প্রেমেই পড়েছেন কৃষ্ণ। সুমেধ এবং মল্লিকা, রাধা-কৃষ্ণ দুজনেই অসাধারণ ভালবাসা পেয়েছিলেন দর্শকদের কাছে। রিল লাইফে তাঁদের রসায়ন দেখে অনেক আগেই বেশ কয়েকটি গুজব মন্থন হয়েছিল। ভক্তদের অনুমান ছিল, তাঁরা দুজনে বাস্তবেও হয়তো সম্পর্কের বাঁধনে রয়েছে, তবে যখনই তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল তখনই তাঁরা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। সবশেষে প্রকাশ্যে এলো সঠিক তথ্য। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, সুমেধ অবশেষে স্বীকার করেছেন রাধাকৃষ্ণের সহ-অভিনেতা মল্লিকা সিংয়ের সঙ্গেই তিনি সম্পর্কে রয়েছেন। অথচ আগে মল্লিকাকে ‘ভাল বন্ধু’ বলেছিলেন সুমেধ।

সুমেধ মল্লিকার সঙ্গে সম্পর্কের গভীরতার বিষয়ে বলেন, মল্লিকা একজন বিস্ময়কর ব্যক্তি। তবে এই বিষয়ে খুব একটা মুখ খোলেন নি সুমেধ। সুমেধও স্বীকার করেছেন যে বর্তমানে তিনি অবিবাহিত এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে ইচ্ছুক নন। মল্লিকার প্রসঙ্গে সুমেধ বলেন, মল্লিকার একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে, এবং তিনি কঠোর পরিশ্রম করেছেন। রাধাকৃষ্ণ করে ২০১৮ সালের ১ অক্টোবর স্টার ভারতে প্রিমিয়ার হয়েছিল এবং ২১ জানুয়ারী ২০২৩-এ সম্প্রচার বন্ধ হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00