Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নওয়াজ অতীত, বিদেশীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আলিয়া, সম্পর্কে স্বীকৃতি

আমি খুবই কৃতজ্ঞ। তিন একজন সত্যিকারের ভদ্রলোক। আমি তাঁর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ। টাকা আপনাকে খুশি করে না কিন্তু ব্যক্তি আপনাকে খুশি করবেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই সাংসারিক দাঙ্গার কারণে সংবাদের শিরোনামে ছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকী। সন্তানদের খবরাখবর নেয় না তাঁদের বাবা, পরকীয়ার সম্পর্ক রয়েছে নওয়াজের, টাকা পয়সা দেয়না সে, এরকম একাধিক অভিযোগ এনেছিলেন আলিয়া। তবে এখন মোটামুটি বিষয়টি ঠান্ডা, খুব শীঘ্রই ডিভোর্সের পথে হাঁটছেন নওয়াজ-আলিয়া। যদিও নওয়াজউদ্দিন আলিয়ার সব অভিযোগ অস্বীকার করে বলেন, আলিয়া ভীষণ লোভী এবং মাসে মাসে তাঁকে লাখ লাখ টাকা দিতে হতো। কিন্তু তার আগেই প্রকাশ্যে এসেছে আলিয়ার নতুন সম্পর্কের কথা। কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানারকম গুঞ্জন চলছিল। তবে এই বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নওয়াজের দুই সন্তানের মা। অবশেষে নিজের নতুন সম্পর্কের বিষয়ে মুখ খুললেন আলিয়া।

দিন কয়েক আগেই আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাইরাল হয় তাঁর বন্ধুর সাথে সঙ্গে একটি ছবি। এরপর থেকেই তা ট্রেন্ডিং ছিল। সম্প্রতি নতুন সম্পর্কের একটি আপডেট নিয়ে ETimes-কে আলিয়া বলেন, ” হ্যাঁ, আমি সম্পর্কে এগিয়ে গিয়েছি অনেকদিন এবং আমাদের এই সম্পর্কটি বন্ধুত্বের চেয়েও বেশি৷ আমার নিজের জীবন আছে, তাই মনের প্রশান্তি আমাকে আমার সন্তানদের নিয়ে বাঁচতে সাহায্য করবে এবং আমি আমার বাচ্চাদের কোনো সমস্যা দিতে চাই না। কিন্তু, তাঁর সঙ্গে আমার সম্মানজনক সম্পর্ক রয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার। এটা একটা অভ্যাস। কিছু লোকেরা এখনও আমার সম্পর্কের বিষয়ে খারাপ কথা বলছে, এটাই তাঁদের অভ্যাস।” আলিয়া আরও বলেন, “আমি খুবই কৃতজ্ঞ। তিন একজন সত্যিকারের ভদ্রলোক। আমি তাঁর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ। টাকা আপনাকে খুশি করে না কিন্তু ব্যক্তি আপনাকে খুশি করবেই। সে ভারতের বাসিন্দা নয়, ইতালি থেকে এসেছেন। আমরা দুবাইতে দেখা করেছি। তিনি আমাকে সম্মান করেন এবং আমার অনেক যত্ন নেন।”

নওয়াজের সঙ্গে ১৯ বছরের থেকে বেরিয়ে আসা নিয়ে আলিয়া জানিয়েছেন, “আমি যে সম্পর্কটিকে মূল্যবান মনে করেছিলাম তা থেকে বেরিয়ে আসতে ১৯ বছরেরও বেশি সময় লেগে গেল। কিন্তু আমার জীবনে, আমার সন্তানদের আমার অগ্রাধিকার, তাঁরা সবসময় ছিল এবং থাকবে।” আলিয়া এর আগে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছিলেন। তারপরে, মার্চে, আলিয়া দাবি করেন, অভিনেতা তাঁকে এবং তাঁদের দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর আগে বম্বে হাইকোর্ট পরামর্শ দিয়েছিল যে, দম্পতি তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখতে, তবে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00