Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্র্যাজুয়েশন পাশ করলেন মাধুরীর ছোট পুত্র রায়ান, গর্বিত অভিনেত্রী পরিবার

র্বিত পিতামাতার মুহূর্ত, নতুন ফলকে পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সেলিব্রিটিদের সন্তান মানেই তাঁরাও বড় হয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করবেন তা একেবারেই নয়, কেউ কেউ অভিনয়কে বেছে নিয়েছেন, আবার কেউ ব্যবসা করছেন, আবার কেউ পরিচালক হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন, আবার কেউ কেউ খেলা, সাঁতার ইত্যাদি ক্রীড়া য় নাম লিখিয়েছেন। দিন কয়েক আগেই স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিনেত্রী জুহি চাওলার কন্যা। তাঁকে ভরপুর অভিনন্দন জানিয়েছেন বাদশা শাহরুখ খানও। এবার গ্র্যাজুয়েট হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ান। প্রায়শই মাধুরী তাঁর পরিবারের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর স্বামী ডক্টর শ্রীরাম নেনেও ভক্তদেরকে তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপডেট দেন।

এদিন নেনে নিজেই গর্বিত বাবা হিসেবে ছোট ছেলে রায়ানের ছবি পোস্ট করে জানালেন, রায়ান তাঁর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। রবিবার, ডক্টর নেনে গ্রাজুয়েশন সম্মানিত পোশাকে রায়ানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যার মধ্যে রায়ানের একটি সমাবর্তন অনুষ্ঠানের ভিডিওও রয়েছে। একটি ছবিতে, ডক্টর নেনে এবং রায়ানের সঙ্গে মাধুরী দীক্ষিত এবং তাঁদের বড় ছেলে অরিন নেনে যোগ দিয়েছেন। ক্যাপশনে, ডাঃ শ্রীরাম নেনে লিখেছেন, “গর্বিত পিতামাতার মুহূর্ত, নতুন ফলকে পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।” এই বছরের শুরুতে, মাধুরী দীক্ষিত তাঁর স্বামীর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করেছিলেন। ক্যাপশনে মাধুরী লিখেছিলেন, “আমার আত্মার বন্ধু এবং সেরা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমার সমস্ত সুখ, ভালবাসা কামনা করি।”

একইভাবে, রায়ানের জন্মদিন উপলক্ষে ডাঃ শ্রীরাম নেনে একটি বিশেষ পোস্ট শেয়ার করে লিখেছিলেন, “এটা আশ্চর্যজনক, কীভাবে ১৮ বছর কেটে গেলো।” মাধুরী দীক্ষিতের গোটা কেরিয়ারে তেজাব, দেবদাস, দিল তো পাগল হ্যায়, দেবদাস, হাম আপকে হ্যায় কৌন..!, সাজন খলনায়ক, বেটা, কয়লা, পুকার, প্রেম গ্রন্থের মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর মাজা মা- তে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

নতুন গাড়ি কিনলেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী, দাম শুনলে চমকে উঠবেন

লাস্যময়ী মাধুরীর আবেদনে দিশেহারা! ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান বিনোদ খান্না

প্রায় তিন গুণ বেশি লক্ষ্মীলাভ কার্তিক আরিয়ানের, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা পেলেন কত!

ISI ঘনিষ্ঠ নিষিদ্ধ পাক ব্যবসায়ীর সঙ্গে কাজ! মাধুরী দীক্ষিতকে নিয়ে বিতর্কের ঝড়

‘ডান্স দিওয়ানে’-র মঞ্চে ২৭ বছরের স্মৃতি তাজা করলেন মাধুরী-করিশ্মা

২০২৪-এর লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন, অবশেষে গুঞ্জনে মুখ খুললেন মাধুরী

জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক আসন থেকে সরে গেলেন মাধুরী

‘ব্রা’ পরে অভিনয়ে রাজী না হওয়ায় মাধুরীকে বাদ দিয়েছিলেন তিনু আনন্দ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00