Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

না জানিয়েই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ থেকে বাদ তাঁর গাওয়া গান, ক্ষুব্ধ সঙ্গীতশিল্পী জয়তী

কোনও শিল্পীর আশাভঙ্গ হওয়ার দায় কখনও কেউ নেননি আর নেবেনও না এ কথাও সত্যি। তবুও যাঁদের বলেছি যে, শুনবেন, দেখবেন আমার গান আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই সিরিজের হাত ধরেই ওয়েব প্লাটফর্মে নাম লেখালেন শুভশ্রী। মাত্র ৩২ বছর বয়সে ৭৫ বছরের ইন্দুবালার চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কথা নয়। কঠিন চ্যালেঞ্জকে একেবারে সুনির্দিষ্টভাবে নিজের কাঁধে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিরিজে তাঁর অভিনয় ইতিমধ্যেই সুনাম কুড়োচ্ছে দিকে দিকে। আর মাত্র ৩ দিন পরেই মুক্তি পাচ্ছে ‘ইন্দুবালা ভাতের হোটেল ২’। তবে এই ওয়েবসিরিজ মুক্তি পাওয়ার পর পরেই শুরু হয়েছে বিতর্ক। প্রথমে অভিযোগ এনেছিলেন সিরিজের সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। তিনি নাকি বার বার হুমকি পাচ্ছেন সিরিজে তাঁর ভালো পারফরম্যান্সের জন্যে। এ বার অন্য এক অভিযোগ আনলেন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী।

গায়িকার অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর গাওয়া গান বাদ দেওয়ার হয়েছে সিরিজ থেকে। এই ঘটনায় খুবই মনে আঘাত পেয়েছেন জয়তী। দুঃখে গায়িকা ফেসবুকে লিখেছেন, “ইন্দুবালা ভাতের হোটেলে আমার একটি গান আছে বলে জানতাম। অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।” এমনকী তাঁর গানটি শোনার জন্যে সবাইকে অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু পরে গানটি তাঁর কন্ঠে নেই দেখে ক্ষুব্ধ হন জয়তী। পরে সত্যি জানার পর ফেসবুকে গায়িকা লেখেন, “কোনও শিল্পীর আশাভঙ্গ হওয়ার দায় কখনও কেউ নেননি আর নেবেনও না এ কথাও সত্যি। তবুও যাঁদের বলেছি যে, শুনবেন, দেখবেন আমার গান আছে। গানটি বড় ভাল। এই মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা করলাম মাত্র।”

জয়তী এই পোস্টে মন্তব্য করেছেন লোপামুদ্রা তাঁকে সাহস জুগিয়ে বলেন, “মন খারাপ করিস না। এমন আরও অনেক কিছু ঘটবে। এই জগৎ আর আমাদের নেই। নিজের আনন্দে গেয়ে যা।” তবে সিরিজের নির্মাতারা এখনও কোনও মন্তব্য করেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00