Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মেরা নাম জোকার’-এ অভিনয়ের সুযোগ পেয়েও কেন বাদ পড়েন মমতাজ?

এই ছবির জন্যে রাজ কাপুরের ট্র্যাপিজ শিল্পীর ভূমিকার জন্য তাঁর অডিশন হয়েছিল। রাজ কাপুর যিনি নিজে এই ছবিতে প্রধান অভিনেতা ছিলেন। কিন্তু পরে তাঁকে কাস্ট করার বিরুদ্ধে সিদ্ধান্ত নেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মেরা নাম জোকার’- ১৯৭০ দশকের বলিউডের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র। যার বয়স হয়ে গেল প্রায় ৫৪ বছর। ছবিটি শুধু কাল্ট ক্লাসিক নয়, গোটা যুগকে সংজ্ঞায়িত করে। ৬০-৭০ দশকের মানুষের স্মৃতিতে এই ছবির বিশেষত্ব এখনও তাজা। ছবিটিতে সমস্ত তারকার অভিনয়, আকর্ষক কাহিনি, সবটাই লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, রণবীর কাপুরের দাদু তথা কিংবদন্তি পরিচালক রাজ কাপুর, তাঁর বাবা ঋষি কাপুর, সিমি গ্রেওয়াল, পদ্মিনী-সহ বলিউডের একাধিক তাবড় তাবড় তারকার। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই ছবিতে একটি আকর্ষণীয় ভূমিকায় অভিনয় করার কথা ছিল, কিংবদন্তি অভিনেত্রী মুমতাজেরও। কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগ পেয়েও তিনি তা হারান। কী হয়েছিল?

আসলে অভিনেত্রীর তখন রাজ কাপুরের ভাই তথা অভিনেতা শাম্মী কাপুরের সঙ্গে প্রেম ছিল। তাই এই সুযোগটি হাতছাড়া হয় মুমতাজের। বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী ছিলেন মুমতাজ। সত্তরের দশকে বলিউডে রীতিমতো রাজ করেছেন অভিনেত্রী। একাধিক বিশিষ্ট অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন মুমতাজ। সম্প্রতি পাকিস্তানি সংবাদপত্র ডনকে দেওয়া সাক্ষাৎকারে মমতাজ অকপটে এই ঘটনা সম্পর্কে তার অনুভূতি শেয়ার করেছেন। তাঁর কথায়, এই ছবির জন্যে রাজ কাপুরের ট্র্যাপিজ শিল্পীর ভূমিকার জন্য তাঁর অডিশন হয়েছিল। রাজ কাপুর যিনি নিজে এই ছবিতে প্রধান অভিনেতা ছিলেন। কিন্তু পরে তাঁকে কাস্ট করার বিরুদ্ধে সিদ্ধান্ত নেন তিনি। অডিশন দেওয়ার পরে, রাজ কাপুর তাকে বলেছিলেন, যেহেতু তিনি শীঘ্রই তাঁদের পরিবারের সদস্য হতে চলেছেন অর্থাৎ শাম্মি কাপুরের বউ হতে চলেছেন তাই তাঁরা চান না যে তিনি এত ছোট পোশাক পরে এই ছবিতে অভিনয় করুক। তাই তিনি তাঁকে ফিল্ম থেকে বের করে দেন এবং পরে ট্র্যাপিজ শিল্পী চরিত্রে রাশিয়ান অভিনেতা ক্যাসেনিয়া রিয়াবিনকিনাকে সুযোগ দেন।

পিঙ্কভিলার সঙ্গে একবার একচেটিয়া সাক্ষাৎকারে, মুমতাজ শাম্মি কাপুরের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত রোম্যান্সের বিষয়ে বলেন, তিনি নিজেই পরে শাম্মি কাপুরকে বিয়ে করতে চাননি। কারণ শাম্মি চেয়েছিলেন, বিয়ের পর যাতে মুমতাজ চলচ্চিত্র ছেড়ে দেন। মুমতাজের তখন বয়স ছিল মাত্র ১৭। তাই ১৮ বছরের বড় শাম্মিকে বিয়ে করার জন্যে তিনি ক্যারিয়ার ছেড়ে দেওয়ার কথা ভাবেননি। তাই শাম্মিকেই ছেড়ে দেন।

বাংলা ছবির জয়জয়কার! কানে প্রিমিয়ার হল মুমতাজের ‘পুতুল’

‘পর্দায় আমাদের রসায়ন দারুণ আনন্দ দিত ভক্তদের’, রাজেশ খান্নার জন্মদিনে আবেগপ্রবণ মুমতাজ

‘বহু অভিনেতা আমার প্রেমে পড়েছিল, কিন্তু আমি জিতুকে পছন্দ করতাম’: মুমতাজ

‘হীরা মান্দি’র মাধ্যমেই দীর্ঘ ৪৫ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন মুমতাজ

হাসপাতাল থেকে ছুটি পেলেন কিংবদন্তী অভিনেত্রী মুমতাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00