Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর মাধ্যমে স্বপ্ন পূরণের চেষ্টা রাজকুমারের, প্রকাশ্যে  ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহির’ ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে এল  মিস্টার অ্যান্ড মিসেস মাহির ট্রেলার। এই ছবিতে দ্বিতীয়বারের মত একসঙ্গে জুটি বাঁধলেন   রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। সিনেমার ট্রেলারের নজর কাড়ল তাদের   দাম্পত্য রসায়ণ। ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে  তাঁদের দুজনেরই নাম এক। কিন্তু তাদের মধ্যে নেই কোন মিল। একজন বই পড়তে ভালবাসে তো অন্যজন খবরের কাগজ পড়তে। তবে দুজনের মধ্যে মিল হল তাদের  অপূর্ণ স্বপ্ন।

ক্রিকেটের ২২ গজ থেকে তাদের প্রেমের শুরু। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। এই ট্রেলারে দেখা যাবে মাহি আবিষ্কার করে তাঁর স্ত্রী মহিমা  ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। তখন তিনি তাকে ক্রিকেটার বানানোর স্বপ্ন নেয়। অন্যদিকে মিসেস মাহি পেশায় একজন ডাক্তার। কিন্তু স্বামী ঠিক করে যে স্ত্রী সে ক্রিকেটার বানাবে। তবে আদৌ কি স্বামীর স্বপ্ন সফল হবে? সেটাই হল সিনেমার মূল আকর্ষণ।

উল্লেখ্য,  ৩১ মে আসছে   ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন। এই সিনেমাটি  প্রযোজক হলেন  করণ জোহর। বড় পর্দায় এই সিনেমা কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00