Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের আগেই গৌরব-অর্জুনকে আলাদা হয়ে যেতে বলেন মিঠু চক্রবর্তী, কেন?

এটার কোনও লিখিত নিয়ম নেই। শাশুড়ি হলে এটা করবেন, এটা করবেন না। জীবনে যেমন পরিস্থিতি আসবে তেমন ভাবে মানিয়ে নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৮৬ সালে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে বিয়ের পর অভিনয়ের যাত্রা শুরু অভিনেত্রী মিঠু চক্রবর্তীর। এখন তিনি টলিউডের প্রবীণ অভিনেত্রী। সিনেমার থেকে বেশি ধারাবাহিকেই দেখা মেলে তাঁর। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বর্তমানে ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে শংকরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মিঠু চক্রবর্তী। টলিউডের একেবারে দাপুটে অভিনেত্রী যাঁকে বলে। চলচ্চিত্র হোক বা সিরিয়াল উভয় জগতেই মা, কাকিমা, পিসিমা চরিত্রে দারুণ মানায় তাঁকে। তবে শুটিংয়ের জন্যে তিনি এখনও শর্তে অবিচল। শুটিংয়ের গন্তব্য বাড়ির কাছে হতে হবে, ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট ছুটি চাই। এসব শর্ত দিয়ে তিনি কাজ করেন। এখন তো আবার সংসারে নতুন অতিথি আসছে। দুই ছেলে-বৌমা, নাতনিকে নিয়ে ভরা সংসার তাঁর। খুব শীঘ্রই তাঁর বড় বৌমা ঋদ্ধিমা মা হবেন। এদিন এই বেসরকারি সংবাদমাধ্যমে বেশ খোশমেজাজে সাক্ষাৎকার দিলেন সব্যসাচী ঘরণী।

জানালেন সংসারের অনেক অজানা কথা। প্রথমেই বাস্তবে তিনি কেমন মা জানতে চাওয়া হলে, অভিনেত্রী বলেন, অভিমান হলেই কেঁদে ফেলেন। দুই ছেলে গৌরব এবং অর্জুনকে ছোট থেকেই তেমন সামলাতে হয় নি। ওঁরা নিজেরাই সামলে নিয়েছে নিজেদের। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভাল থাকে। বৌমাদের সঙ্গে কেমন সম্পর্ক বলতে মিঠু চক্রবর্তী বলেন, ‘এটার কোনও লিখিত নিয়ম নেই। শাশুড়ি হলে এটা করবেন, এটা করবেন না। জীবনে যেমন পরিস্থিতি আসবে তেমন ভাবে মানিয়ে নেবেন। আমি ভাল শাশুড়ি হওয়ার জন্য কিন্তু কখনও কিছু করি না। আমি যেমন তেমনই। সেই ভাবেই দুই বৌমার সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে।’

এরপরই জানতে চাওয়া হয় যে,বিয়ের আগে গৌরব-অর্জুনের থেকেই কী বোঝাপড়া করে নিয়েছিলেন? উত্তরে তাঁদের মা বলেন, “ওরা নিজের নিজের ফ্ল্যাটে থাকে। ১০ দিনে এক বার করে আসার চেষ্টা করে। আমরাও যাই। দেখা হলে মজা করে সময় কাটাই। নিজের মতো করে থাকার এটাই ভাল দিক। নিজের নিজের আলাদা সংসার ভাল। তাই ওঁদের বিয়ের আগে বলেছিলাম, যদি দেখো আলাদা থাকার ক্ষমতা আছে, তবেই বিয়ে করবে। দু’জনেই কথা রেখেছে। এটা আমার সিদ্ধান্ত ছিল। ওরা খুশি আমার সিদ্ধান্তে।” কিছু দিন আগে স্বামী সব্যসাচী চক্রবর্তীর অভিনয় জগৎ থেকে অবসর নেওয়ার জল্পনা উঠেছিল, এই প্রসঙ্গে তিনি বলেন, “আসলে কী হয়, এক রকম কথা হল। তার পর সেই কথা থেকেই গল্পের গরু গাছে উঠে যায়। তবে পুরোটা যে ভুল, তা নয়। ও বলেছে, এখন কাজ কমিয়ে দেবে। প্রায় রিট্যায়ারমেন্টের সময়। এটা তো সত্যি যে, অনেক অল্প বয়স থেকে কাজ করছে ও।”

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00