Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধুমিতা অভিনীত ছবির শুটিং বিভ্রাট, বাজেয়াপ্ত হল ড্রোন

ড্রোন নামিয়ে আনতে হয়। বনবিভাগের কর্মীরা পরে সেটিকে বাজেয়াপ্ত করে। বলে রাখা ভালো এই ছবিতে কাজ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ছবির শুটিং এ বাধা, নর্থ বেঙ্গলে এক নামি প্রযোজনা সংস্থার ছবির শুটিং চলাকালীন বাঁধল বিপত্তি। জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত খুঁটিমারি এলাকায় ড্রোন উড়িয়ে চলছিল শুটিং। যা অবৈধভাবে করা হচ্ছিল বলেই জানা যায়। আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। ফলে ড্রোন নামিয়ে আনতে হয়। বনবিভাগের কর্মীরা পরে সেটিকে বাজেয়াপ্ত করে। বলে রাখা ভালো এই ছবিতে কাজ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ওই সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

এরপর জানা যায় বনাঞ্চলে শুটের জন্য প্রয়োজন হয় বিশেষ অনুমতির । যা না নিয়েই চলছিল ছবির শুটিং। তা নেওয়া হয়নি। ফলে ওই ড্রোন বাজেয়াপ্ত করে। ফলে হইচই পড়ে যায়। সেট ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে যান মধুমিতাও। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা এক সংবাদমাধ্যমকে জানিয়েছে ড্রোন দিয়ে ভালো ভিডিও হয় সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বোঝা উচিত কোথায় তা করা উচিত আর কোথায় নয়।

এই ঘটনার পর থেকে নর্থ বেংলের ওই জায়গায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট জায়গা বাংলা ছবির জন্য নানা সময় বেছে নেওয়া হয়েছে। শুটিং হয়েছে সেইসব জায়গায়। বলা বাহুল্য স্থানীয় মানুষরাও তাই চায়। তাঁরাও চায় ছবির মাধ্যমে তাঁদের এলাকা মানুষের কাছে পৌঁছে যাক। জনপ্রিয়তা পাক। কিন্তু তা অবশ্যই নিয়ম ভাঙার পরিবর্তে নয় তা এদিন আবার বুঝিয়ে দিল নর্থ বেঙ্গলের মানুষ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00