Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘড়িতে রামমন্দির, মুসলিম ধর্মগুরুর রোষে পড়লেন ‘ভাইজান’ সলমন

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার বিতর্কে সলমন খান। যদিও তিনি আর বিতর্ক একে অপরের পরিপূরক। এবার বিতর্ক শুরু হয়েছে সলমনের ঘড়ি নিয়ে। এদিকে সামনেই সল্লু মিয়াঁর ছবি সিকন্দর-এর শুভমুক্তি। তার আগেই এই বিতর্ক সিনেমায় প্রভাব ফেলবে কিনা, এই নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীকূল।

বিতর্কের সূত্রপাত

রাম জন্মভূমি আঁকা ঘড়ি পরেই হয়েছে বিতর্কের সূত্রপাত। সম্প্রতি সলমন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেন। তাঁর মধ্যে একটি ছিল গেরুয়া রঙের ঘড়ির ছবি।

ঘড়ির সামনের অংশ ফটোতে দেখা যাচ্ছে। গোল ডায়ালে আঁকা শ্রী রামচবন্দ্র, বজরংববলি হনুমান ও রামমন্দিরে ছবি। সঙ্গে ডায়ালের ভেতরেই লেখা জয় শ্রী রাম।

এতেই বেঁধেছে গোল। অল ইন্ডিয়া মুসলিম জামাতের সর্বভারতীয় অধ্যক্ষ মৌলানা শাহাবুদ্দিন রিজবি সলমন খানকে ঘড়ি প্রসঙ্গে তীব্র আক্রমণ করেছেন। সল্লু মিয়াঁ শরিয়য়ত আইন বিরোধী কাজ করেছেন বলে তাঁর মত। পাশাপাশি এও বলেছেন যে ওই ঘড়ি ইসলাম বিরোধী। আর সলমন জেনেশুনে সেই কাজই করেছেন।

রিজবির কথায়, “সলমন খান ভারতের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। কিন্তু তাঁকেই দেখা গিয়েছে রাম জন্মভূমি আঁকা ঘড়ি পড়ে রামমন্দিরের প্রচার করতে।“ তাঁর আরও সংযোজন, ‘কোনও মুসলিম তিনি যদি সলমন খানও হন, তাহলেও তিনি রামমন্দির বা অন্য কোনও মন্দির অথবা অন্য ধর্মের কিছু প্রচার করতে পারেন না। করলে সেই কাজকে অবৈধ বলে মনে করা হয়। আমি সলমন খানকে বলব প্রচার করতে হলে নিজ ধর্মের করুন। এই সব কাজ ওনার করা উচিত নয়।”

এই মুহূর্তে রশ্মিকা মান্ধানার সঙ্গে অভিনীত সিনেমা ‘সিকন্দর’ নিয়ে চর্চায় রয়েছেন সলমন খান। ৩০ মার্চ রবিবার মুক্তি পাবে এই সিনেমা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00