Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পওয়ারকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট বিপাকে মারাঠি অভিনেত্রী

জাতীয়তাবাদী কংগ্রেসের প্রধান শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন মারাঠি অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী কংগ্রেসের প্রধান শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতালে। থানে ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। রবিবারের আগেই আদালতে পেশ করা হবে অভিনেত্রীকে।

শুক্রবার করা ওই ফেসবুক পোস্টে অভিনেত্রী অবমাননাকর মন্তব্য পেশ করেন শরদ পাওয়ারের অসুস্থতা ও তাঁর গলার স্বর নিয়ে। চিতালে তাঁর পোস্টে এও লেখেন যে প্রবীণ কংগ্রেস নেতা দুর্নীতিগ্রস্থ। এরপরই তাঁর বিরুদ্ধে আইপিসি ৫০০ নং ধারায় মানহানি, ৫০১ ধারায় মানহানিকর মন্তব্য লেখা ও ১৫৩এ ধারায় জাতি, ধর্ম, জন্মস্থান, বাসস্থান ও ভাষার ভিত্তিতে শত্রুতা প্রচারের মামলা করা হয়েছে ভারতীয় দন্ডবিধি অনুসারে। কালওয়া পুলিশ থানের এনসিপি নেতা স্বপ্নীল নেটকারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে। 

অভিনেত্রীর করা পোস্টের পর সংবাদমাধ্যমকে এনসিপি নেতা ও মন্ত্রী জিতেন্দ্র আভহাদ জানিয়েছেন ”প্রবীণ কংগ্রেস প্রধান ইতিমধ্যেই তাঁর দুরারোগ্য ক্যান্সারের কারণে তিন তিনটি অস্ত্রোপচার করেছেন। তা নিয়েই তিনি লড়াই করছেন। একজন ৮৩ বছর বয়স্ক মানুষের অসুস্থতা ও শারীরিক অবস্থা নিয়ে এমন মন্তব্য একজন মহিলার কাছ থেকে কাম্য নয়। এটা আমাদের সমস্যা যে আমরা অতীতে এমন পোস্টে কখনও আমাদের সচেতনতা দেখাইনি। এরকম পোস্ট কখনই এড়িয়ে যাওয়া উচিত নয়। এই ধরণের পোস্টের মাধ্যমে এরকম মানুষেরা সমাজে বিষ ছড়াচ্ছেন। ” 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00