ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মালয়ালাম ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। তাঁর মৃত্যু তে মালয়ালাম টেলি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। তিনি প্রায় দুই বছর ধরে এই রোগের সঙ্গে লড়ছিলেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী সীমা জি নায়ার। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসা মাত্রই শোকের পরিবেশ সোশ্যাল মিডিয়ায়, তাঁর ভক্ত ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত হয়েছেন। শোক প্রকাশ করে অভিনেত্রী সীমা জি নায়ার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় লিখেছেন, ‘সব আশা শেষ হয়ে গিয়েছে। জনপ্রিয় সিরিয়াল অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল যন্ত্রণাহীন জগতে যাত্রা করেছেন।

গত দুই বছর ধরে আমি তোমার জন্য লড়াই করেছি, যখন আমার মন ও শরীর ক্লান্ত ছিল, তখনও তোমার জীবন ফিরিয়ে আনার জন্য আমি ছুটেছি। আজ থেকে তোমার আর কষ্ট হবে। আমি এটা সহ্য করতে পারছি না সিদ্ধার্থ, আমি ভেঙে পড়ছি।’ অভিনেতা কিশোর সত্যও সিদ্ধার্থকে স্মরণ করে বলেছেন, ‘অকালে আরও একজন শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন। টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে সিদ্ধার্থ ভেনুগোপাল দর্শকদের কাছে একটি পরিচিত মুখ ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আমাদের প্রিয় সীমা জি নায়ার তাঁর স্বাস্থ্যের যত্ন নিচ্ছিলেন। প্রয়াত শরণ্যা-সহ চলচ্চিত্র জগৎ সবসময় বহু মানুষের চিকিৎসার প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। আমি সিদ্ধার্থের আত্মার শান্তি কামনা করছি।’

সিদ্ধার্থ ভেনুগোপাল কে ছিলেন?

ত্রিশূরের চালাকুডির বাসিন্দা সিদ্ধার্থ ‘কস্তুরিমান’ এবং ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে তাঁর অভিনয়ের জন্য পরিচিতি ছিলেন। অভিনয়ের প্রতি তাঁর অনুরাগ অল্প বয়সেই শুরু হয়েছিল, যার ফলস্বরূপ তিনি কলেজ জীবনে পেশাদার থিয়েটারে অংশগ্রহণ করেন। উপস্থাপক হিসেবে কাজ করার পর, তিনি প্রযোজক অরুণ ঘোষের সহযোগিতায় টেলিভিশনে যোগ দিয়ে ছিলেন। মৃত্যুকালে সিদ্ধার্থ তাঁর মা এবং ছোট ভাইকে রেখে গিয়েছেন। তাঁর বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন, ফলে এই শোক পরিবারের জন্য আরও বেশি হৃদয়বিদারক হয়ে উঠেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]