Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলে গেলেন মহাভারতের ‘ভীম’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মহাভারতের ‘ভীম’ তথা অভিনেতা-অ্যাথলিট প্রবীণ কুমার সোবতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার পরিবার সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

উল্লেখ্য জনপ্রিয় এই অভিনেতা প্রবীণ কুমার সোবতি শুধুই একজন অভিনেতা ছিলেন না। অভিন্যের পাশাপাশি খেলাধুলোতেও তিনি ছিলেন সমান দক্ষ।  ডিসকাস এবং হ্যামার থ্রো ছিল তাঁর ইভেন্ট। এশিয়ান গেমসে চার বার সোনার পদকও জিতেছেন প্রবীণ কুমার। ১৯৬৮-তে মেক্সিকো এবং ১৯৭২-এ মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। র পাশাপাশি তিনি  সীমান্ত সুরক্ষা বাহিনীতে (বিএসএফ) ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন। তাঁর অভিনয় জীবনের সবথকে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য চরিত্রটি হল মহাভারতের ভীম। তবে ভীম ছাড়াও আরও বেশ কিছু সিনেমায় তাঁকে অভিনয় ক্রতে দেখা গিয়েছিল। তাঁর মধ্যে সবথেকে জনপ্রিয় সিনেমাগুলি হল ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’।  

তবে তাঁর জীবন শুধুমাত্র খেলাধুলা ও অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ২০১৩ সালে তিনি আপ আদমি পার্টির হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। দিল্লির বিধানসভা নির্বাচনে তিনি উজিরপুর আসন থেকে ভোটে দাঁড়ান। তার ঠিক পরের বছরই অর্থাৎ ২০১৪ সালে তিনি আপ ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00