Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক নজরে দেখে নিন ২০২৩ সালে কম বাজেটের বলিউড সিনেমার তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাল সিনেমা মানেই যে সবসময় মোটা অঙ্কের বাজেট দরকার তেমন নয় । ২০২৩ সালে এমন বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে যার বাজেট অনেকটাই কম। তবে সেই সকল সিনেমা বক্স অফিসে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার বছর শেষে একনজরে দেখে নিন সেই সকল সিনেমার তালিকা –

১) ফুকরে থ্রিপুলকিত সম্রাট, বরুণ শর্মা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী ও মনজোৎ সিংহ অভিনয় করেছিল এই ছবিতে। ৬০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকা আয় করে। একটি অ্যাডভেঞ্চারের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমাটি ।

২) দ্য কেরালা স্টোরি–  ৪০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল ২০২৩ সালে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা  স্টোরি’।  তবে বক্স অফিসে সেই সিনেমা ৩০০ কোটির বেশি আয় করে।  সন্ত্রাসবাদ ও সেইসঙ্গে জড়িয়ে থাকা ধর্ম—এই দুইয়ের রসায়নে সিনেমাটি ব্যাপক সাড়া তোলে ভারতে। 

৩) ড্রিম গার্ল এই ছবি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা। তবে বক্সঅফিসে এই সিনেমা ১৪০ কোটি টাকার বাজার করেছে। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ‘ড্রিম গার্ল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিরিজ দর্শকদের নজর কাড়ে ।

৪) জারা হটকে জারা বাঁচকে ৪০ কোটি টাকা দিয়ে তৈরি  হয়েছিল এই সিনেমা। বক্স অফিসে সেই সিনেমা বাজার করে ১১৬ কোটি টাকা।  ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলি খানের অভিনীত  এই রোম্যান্টিক  সিনেমা বক্সঅফিসে বেশ জনপ্রিয়তা লাভ করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00