Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাঁস হল রাঘব-পরিণীতির বিয়ের প্রথম ছবি, সিঁদুর-চূড়া পরে লজ্জায় লাল নতুন বউ

ঘোড়া নয়, নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে গিয়েছিলেন রাঘব। তাজ লেক প্যালেস থেকে নৌকায় রওনা দেয় পরিণীতির ‘বারাত’।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। বিয়ের পর প্রথমবার জুটিতে ধরা দিলেন রাঘব-পরিণীতি। না তবে তারকা জুটি নিজেরা তাঁদের ছবি প্রকাশ্যে আনেননি। বিশেষ সংবাদমাধ্যমের দ্বারা প্রকাশ্যে এলো তাঁদের ছবি। হাতে গোলাপী চূড়া, সিঁথিতে জ্বলজ্বল করছে রাঘবের পরানো সিঁদুর, সঙ্গে গোলাপী রঙের শাড়িতে নতুন কণে পরিণীতি চোপড়া ধরা দিলেন, সঙ্গে কালো শার্ট প্যান্টে ধরা দিলেন আপ নেতা। ফাঁস হল তাঁদের রিসেপশনের লুক। নতুন বউয়ের সাজে সত্যই মোহময়ী দেখাচ্ছে পরিণীতিকে। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে রবিবার বিকেলে উদয়পুরের পিচোলা হ্রদের ধারে অবস্থিত তাজ লীলা প্যালেসে বিয়ে সারলেন রাঘব-পরিণীতি! এদিন পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল দুজনের। তাঁদের বিয়ের আনাচে-কানাচে অনেক ছবি মুম্বই পাপারাজ্জিরা তুলে ধরলেও এখনও তারকা যুগলের পরিবার তাঁদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আনেন নি। বিয়ে শেষে উদয়পুরের রাজপ্রাসাদেই বসেছিল তাঁদের রিসেপশনের আসর। সেখানে গোলাপি রঙা শিমারি শাড়ি আর ডিপ কাট ব্লাউজে ফ্রেমবন্দি পরিণীতি। সঙ্গে তাঁর হাতে গোলাপি রঙের চূড়া আর সিঁথি রাঙানো রাঘবের নামের সিঁদুরে। নবদম্পতির প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য়ে আসতেই তোলপাড়। 

জানা গিয়েছিল, বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরেছিলেন তাঁর কাকা পবন সচদেবের নকশা কাটা হাতির দাঁতের তবে খুব সাবধানেই মিডিয়া থেকে আড়ালে রেখেছিলেন নিজেদের। কোনওভাবেই বিয়ের ছবি ফাঁস হতে দেননি তারকা দম্পতি। ঘোড়া নয়, নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে গিয়েছিলেন রাঘব। তাজ লেক প্যালেস থেকে নৌকায় রওনা দেয় পরিণীতির ‘বারাত’।

তাঁদের বিয়েতে সামিল হয়ে ছিলেন, ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, যুবনেতা আদিত্য ঠাকরে-ছিলেন রাঘবের তরফে। কিন্তু করণ জোহরের অভিনেত্রীর বিয়েতে থাকার কথা থাকলেও তিনি যেতে পারেননি। অন্যদিকে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও থাকতে পারেননি বোনের বিয়েতে, কারণ তাঁর স্বামী নিক জোনাসের ওয়ার্ল্ড কনসার্ট চলছে। তাই বিদেশ থেকেই বোনের বিশেষ দিনে ভালোবাসা পাঠিয়েছেন অভিনেত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00