Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রয়াত কৌতুক অভিনেতা দীপেশ ভানের তহবিল সংগ্রহে আর্থিক জালিয়াতি, ভক্তদের সতর্ক

গত ২৩ শে জুলাই তিনি মারা গিয়েছেন। আসলে অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য দান করার জন্যে 'ভাবিজি ঘর পর হ্যায়' অভিনেতারাই একটি তহবিলের ব্যবস্থা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা আসিফ শেখ এবং রোহিতাশ্ব গৌর, সম্প্রতি এই শোয়ের ভক্তদের উদ্দেশ্যে প্রতারনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, কিছু ব্যক্তি প্রয়াত অভিনেতা দীপেশ ভানের পরিবারকে অনুদান দেওয়ার নামে প্রতারণা করছে। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ নামক জনপ্রিয় কমেডি শোতে মালখান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা দীপেশ। গত ২৩ শে জুলাই তিনি মারা গিয়েছেন। আসলে অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য দান করার জন্যে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ অভিনেতারাই একটি তহবিলের ব্যবস্থা করেছিলেন। সেখানেই তাঁর ভক্তদের কাছে আর্জি রেখেছিলেন যে, যথাসম্ভব হোক কিছু আর্থিক সাহায্য দিয়ে অভিনেতার পরিবারকে সাহায্য করতে। কিন্তু কিছু মানুষ অভিনেতার নাম করে অর্থ জালিয়াতি করে, সংগ্রহ করছে। তাই এদিন সতর্কতা অবলম্বন করে একটি ভিডিও পোস্ট করে, আসিফ এবং রোহিতাশ্ব অভিনেতা দীপেশের তহবিল সংগ্রহের সঠিক লিঙ্কটি ভাগ করে নিয়েছেন। আর এই অর্থ অভিনেতার পরিবারের কাছে পৌঁছবে বলে জানিয়েছেন৷

আসিফ বলেন, “ভাবিজি ঘর পার হ্যায় মালখানের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দীপেশ ভান হঠাৎই মারা গিয়েছেন, তিনি তাঁর স্ত্রী এবং একটি ১৮ মাসের শিশুকে রেখে গিয়েছেন। যেহেতু তাঁর আর্থিক অবস্থা ভাল নয়। তাঁর ৫০ লাখ টাকার হোম লোন ছিল।” পাশাপাশি রোহিতাশ্ব বলেন, “আমরা শুধুমাত্র পরিবারকে গৃহঋণের বোঝা থেকে মুক্ত করার জন্যেই এই তহবিল সংগ্রহের ব্যবস্থা করেছি। কিন্তু, দুঃখের বিষয় হল, কিছু লোক ভুয়া আইডি তৈরি করেছে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আর অনেক মানুষ ওইসব ভুয়া আইডিতে অর্থ দান করছে। আমরা এই পোস্টে সঠিক লিঙ্ক শেয়ার করেছি। অনুগ্রহ করে, এই লিঙ্কে অর্থ দান করবেন।”

গত সপ্তাহ থেকেই, সৌম্য ট্যান্ডন দীপেশ ভানের পরিবারকে বাড়ির ঋণ পরিশোধে সহায়তা করার উদ্যোগ শুরু করেছিলেন। তিনি একটি ভিডিওতে বলেছিলেন, “দীপেশ ভান আর আমাদের মধ্যে নেই তবে তাঁর স্মৃতি এখনও আমাদের সঙ্গে বর্তমান। তিনি বিবাহিত এমনকি একটি ছেলেও আছে কিন্তু তারপর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন, আমরা তাঁর ছেলেকে তাঁর বাড়ি ফিরিয়ে দিয়ে তাঁকে আর্থিক ঋণ থেকে মুক্ত দিতে পারি।”

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

0:00