Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দিদির স্মৃতিসৌধ গড়ার সিদ্ধান্ত একান্ত সরকারের’-দাবি লতার ভাইয়ের

''শিবাজি পার্কে লতা দিদির স্ম্রিতিসৌধ গড়ে তোলা নিয়ে আমাদের পরিবারের কোনও হাত নেই। এই সিদ্ধান্ত পুরোপুরি দেশের সরকারের''।- হৃদয়নাথ মঙ্গেশকর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬ ফেব্রুয়ারি, রবিবার প্রয়াত হন ভারতের সরস্বতী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে গোটা দেশে কার্যত শোকের ছায়া নেমে এসেছে। সবাইকে কাঁদিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন সরস্বতী প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই বাস্তবের মা সরস্বতী। রবিবার বিকেলে মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের এই প্রবাদপ্রতিম শিল্পীর স্মৃতিতে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে জানিয়েছেন শিবাজি পার্কেই কিন্নরকণ্ঠীর একটি স্মৃতিসৌধ গড়ার আবেদন জানান। । গোটা দেশের গর্ব লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে এই স্ম্রিতিসৌধ গড়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর আর্জি জানিয়েছে।  শুক্রবার এপ্রসঙ্গে লতাজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকর জানিয়েছেন, শিবাজি পার্কে লতা দিদির স্ম্রিতিসৌধ গড়ে তোলা নিয়ে আমাদের পরিবারের কোনও হাত নেই। এই সিদ্ধান্ত পুরোপুরি দেশের সরকারের। এতে আমাদের কোনও সিদ্ধান্ত নেই এবং আমরা এরকম কোনও কিছু চাইও না। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00