Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শারীরিক অবস্থার উন্নতি, ভেন্টিলেশন থেকে বের করা হলো লতা মঙ্গেশকরকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের গোড়ার দিকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ভারতীয় সঙ্গীতজগতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আইসিইউতে রাখা হলেও তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সঙ্গীতশিল্পীর পরিবারের পক্ষ থেকে টুইটারে এ খবর জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের গোড়ার দিকেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ভারতীয় সঙ্গীতজগতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। ৯২ বছর বয়সী সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার উপরে নজর রাখতে ফুসফুস বিশেষজ্ঞ প্রতীত সমধানীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকি‍ৎসকদের দলও গঠন করা হয়েছে।

প্রবীণ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা দেশেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তী সঙ্গীতশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ বার্তাও পাঠিয়েছেন। দেশের সঙ্গীতজগতের অন্যতম মহীরুহের আরোগ্য কামনায় অযোধ্যা সহ দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে যজ্ঞ থেকে শুরু করে বিশেষ পুজো-অর্চনারও আয়োজন করা হয়।

এদিন লতার পরিবারের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘চিকি‍ৎসায় ধীরে-ধীরে সাড়া দিচ্ছেন প্রবীণ সঙ্গীতশিল্পী। একটু-একটু করে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যে কারণে আইসিইউতে থাকলেও তাঁকে আজ বৃহস্পতিবার সকালে  ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। চিকি‍ৎসকরা দেখে নিতে চাইছেন, ভেন্টিলেশন ছাড়া তিনি সুস্থ থাকেন কিনা।’ প্রবীণ সঙ্গীতশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে যাঁরা বিশেষ বার্তা পাঠিয়েছেন এবং প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।’

কথা বলার মতো অবস্থায় নেই মুকুল, জানালেন শুভ্রাংশু

মাথায় অস্ত্রপচারের পরে ভেন্টিলেশনে মুকুল রায়, অবস্থা সঙ্গীন

মহিলা আমলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ লাকি আলির

চিরঘুমের দেশে গ্র্যামিজয়ী গায়িকা মানদিশা

সে কী কাণ্ড! সঙ্গীতশিল্পীর ৫ জন স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা, ভিডিও নিয়ে হৈচৈ

টানা ৫ দিন ধরে গান গাইলেন এই সঙ্গীত শিল্পী

চরম অভাবে ‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা রতন

সঙ্কটমুক্ত নন উস্তাদ রাশিদ খান, অবস্থা স্থিতিশীল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00