Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফ্রেশ মুডে ব্রেকফাস্ট সারতে যাওয়ার সময়ই রাস্তায় দুর্ঘটনার শিকার কুনাল-সোহা

কুণালের পাশাপাশি সোহাও তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনা শেয়ার করেছেন। যা অত্যন্ত অপ্রীতিকর ও নিন্দনীয়।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে এক অপ্রীতিকর ঘটনার শিকার হলেন অভিনেতা কুণাল খেমু। ফ্রেশ মুডে মর্নিং ব্রেকফাস্ট সারতে স্ত্রী সোহা আলি খান, মেয়ে ইনায়া ও প্রতিবেশীকে নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু মাঝপথে ঘটে গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ঘটনা। গাড়ি রেষারেষির স্বীকার হন তাঁরা। যা কুণালের গাড়িতে থাকা প্রত্যেকের জীবনের ঝুঁকি এক লহমায় বাড়িয়ে দিয়েছিল। সকালে সপরিবারে প্রাতরাশ সারতে যাওয়ার সময়েই একটি অন্য বেপরোয়া গাড়ির ঝুঁকিপূর্ণ ঘটনা নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন কুণাল।

গাড়িটির ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেই ছবি শেয়ার করে কুণাল লিখেছেন ” আজ সকালে আমি আমি আমার স্ত্রী, কন্যা, আমার প্রতিবেশী অ তাঁর দুই খুদেকে নিয়ে প্রাতরাশ সারতে যাচ্ছিলাম। এমন সময় এই গাড়িটি রাস্তার মাঝে জটিলতা সৃষ্টি করে। আচমকাই আমাদের গাড়ির সামনে ব্রেক কষে। ওই গাড়ির চালক শুধুই নিজের নিরাপত্তার ঝুঁকিই নেননি সঙ্গে আমাদের গাড়িতে থাকা প্রতিটি মানুষের জীবনের ঝুঁকিও বাড়িয়ে তুলেছিলেন। এই ঘটনায় আমি অত্যন্ত বিরক্ত।”

ইতিমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন কুণাল। সেই পোস্টেই দেখা যাচ্ছে এটি একটি সাদা ল্যাম্বরগিনি। কুণালের আরও অভিযোগ ”ওই ব্যাক্তি এমন কান্ড ঘটিয়েই শান্ত হননি। উনি গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের আক্রমণ করেন ও অত্যন্ত নিন্দনীয় ও কুরুচিকর ভাষায় আমাদের আক্রমণ করেন।” কুণালের পাশাপাশি সোহাও তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনা শেয়ার করেছেন। যা অত্যন্ত অপ্রীতিকর ও নিন্দনীয়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00