নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন জগতে ফের শোকের ছায়া। মারা গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-খ্যাত প্রবীণ অভিনেত্রী আশা শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শুধু ‘কুমকুম ভাগ্য’ নয়, ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’, এবং ‘এক অর মহাভারত’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন আশা শর্মা। আশা শর্মা, ভারতীয় সিনেমা এবং টেলিভিশনে তাঁর প্রভাবশালী ভূমিকার জন্য পরিচিত। তাঁর মৃত্যুর এই খবরটি রবিবার CINTAA-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
আশা শর্মা ইন্ডাস্ট্রির একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, বেশিরভাগ ধারাবাহিকেই মা এবং দাদীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে একাধিক সুপারহিট চলচ্চিত্রেও তিনি তার অবদানের জন্য পরিচিতহন। তার অসাধারণ অভিনয় দর্শক এবং সমালোচকদের উপর স্থায়ী ছাপ ফেলেছে। CINTAA তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, “#cintaa আশা শর্মার মৃত্যুতে শোকাহত।” তবে তিনি কি কারণে মারা গিয়েছে তা এখনও জানা যায়নি। তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে, আশা শর্মা ১৯৭০ এর দশকের চলচ্চিত্র ‘দো দিশায়েন’-এ তার আকর্ষণীয় ভূমিকার জন্য পরিচিত, যেখানে ধর্মেন্দ্র, হেমা মালিনী, প্রেম চোপড়া, অরুণা ইরানি এবং নিরূপা রায়ের মতো বিশিষ্ট অভিনেতারা অভিনয় করেছিলেন।
তার বিস্তৃত ফিল্মগ্রাফির মধ্যে রয়েছে, যেমন ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘পেয়ার তো হোনা হি থা’, এবং ‘হাম তুমহারে হ্যায় সানাম’।সাম্প্রতিক বছরগুলিতে, আশা শর্মা প্রভাস এবং কৃতি শ্যাননের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতে অভিনয় করেছেন। তবে একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাঁকে বেশি খ্যাতি দিয়েছে।