Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানুন কোন কোন বলি তারকা তাঁদের স্ত্রীদের সঙ্গে করবা চৌথের উপবাস করেন…

এবার আসি স্ত্রীদের সঙ্গে কোন কোন বলি তারকা করওযা চৌথের উপোস করেন....

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মের একটি বিশেষ অনুষ্ঠান করওয়া চৌথ। অ-বাঙালি বিবাহিত দম্পতিদের কাছে এটি একটি বিশিষ্ট রীতি। যদিও এখন বাঙালিরাও করওয়া চৌথ পালন করেন একেবারে আড়ম্বরে। নভেম্বরেই সারাদেশে বিবাহিতদের উৎসব করওয়া চৌথ পালিত হবে। বিশেষ করে বলি তারকাদের বা প্রচুর হিন্দি সিনেমায় করওয়া চৌথের অনুষ্ঠান দেখানো হয়েছে। এই রীতির বিশেষত্ব, করওয়া চৌথের দিন, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নিরাপত্তা এবং দীর্ঘায়ু জন্য সূর্যোদয় থেকে চন্দ্রদয় পর্যন্ত উপবাস করে থাকেন। তাই রাতের বেলাতেই এই অনুষ্ঠান হয়। ঐতিহ্যগতভাবে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু এবং হিমাচল প্রদেশে পালিত হয়।

এবার আসি স্ত্রীদের সঙ্গে কোন কোন বলি তারকা করওযা চৌথের উপোস করেন…. 

রাজ কুন্দ্রা – এই তালিকায় প্রথম নামটি হল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। যিনি তাঁর স্ত্রীকে খুব ভালোবাসেন। রাজ প্রতি বছর শিল্পার জন্য করভা চৌথ উপবাস পালন করে। খুব শীঘ্রই অভিনয়ে পা রাখতে চলেছেন রাজ। যাকে দেখা যাবে তাঁর জীবনের গল্প অবলম্বনে নির্মিত UT 69 ছবিতে।

অভিষেক বচ্চন- বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাইকে ২০০৭ সালে বিয়ে করেছেন। তারপর থেকে তারা উভয়েই একে অপরের জন্য করভা চৌথ উপবাস পালন করে চলেছেন। ২০১৮ সালে একটি টুইটের মাধ্যমে অভিষেক নিজেই এটি প্রকাশ করেছিলেন।

বিরাট কোহলি – ভারতীয় ক্রিকেটার অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী। যিনি প্রতি বছর অনুষ্কার জন্য করভা চৌথ উপবাস করেন। একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

রণবীর সিং – রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বি-টাউনে ভক্তদের মধ্যে প্রিয় দম্পতি। দুজনের মধ্যে কতটা প্রেম তা সবারই জানা। তবে খুব কম লোকই জানেন যে রণবীরও তাঁর স্ত্রীর জন্য করভা চৌথ পালন করেন। একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

আয়ুষ্মান খুরানা – বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাও তার স্ত্রী তাহিরা কাশ্যপের জন্য করভা চৌথের উপবাস রাখেন। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘গত দুই বছর ধরে আমরা একসঙ্গে করভা চৌথ পালন করছি। এই প্রথম যে তাহিরা রোজা রাখতে পারছেন না… তাই আমি একাই এই রোজা পালন করার সিদ্ধান্ত নিয়েছি…’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00