Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের পর প্রথম ভালোবাসার দিন, ভিকির বাহুতে ভালবাসায় আত্মসমর্পণ ক্যাটের

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে মাতলেন ভিকি-ক্যাটরিনা। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবি আপলোড করেছেন দম্পতি। সেখানেই দেখা যাচ্ছে ভিকির বাহুতে নিজেকে ভালোবাসায় সমর্পণ করেছেন ক্যাট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে মাতলেন ভিকি-ক্যাটরিনা। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবি আপলোড করেছেন দম্পতি। সেখানেই দেখা যাচ্ছে ভিকির বাহুতে নিজেকে ভালোবাসায় সমর্পণ করেছেন ক্যাট। ক্যাপশনে লিখেছেন ”এই বছরে আমরা আমাদের এই রোম্যান্টিক ডিনারের প্ল্যান করতে পারতাম না। কিন্তু তুমি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ। যা ভীষণভাবে মূল্যবান।” সদ্য লন্ডনে বাপের বাড়ি থেকে ফিরেছেন ক্যাট ও ভিকি। 

গত বছর ডিসেম্বরে চারহাত এক হয় ভিকি-ক্যাটরিনার। সওয়াই মাধোপুরে ধুমধাম করে বিয়ের আসর বসেছিল তাঁদের। ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর মালদ্বীপে উড়ে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। 

বিয়ের আগে তিনবছর চুটিয়ে প্রেম করেছেন ক্যাট ও ভিকি। কিন্তু তা একেবারে গোপনে। কাকপক্ষীতেও টের পায়নি তা। তবে টের পায়নি বলা ভুল। কেউ আন্দাজ করলেও তাঁরা একেবারে এড়িয়ে গিয়েছেন কোনভাবেই জনসমক্ষে আনেননি তাঁদের সম্পর্ক।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00