Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বছর শেষে দুঃসংবাদ, শেষের পথে সাড়ে চার বছর খ্যাত ‘করুণাময়ী রানি রাসমণি’!

জল্পনা ছিল তাহলে কি শেষ হতে চলেছে ‘করুণাময়ী রানি রাসমণি’?

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল, এবার এই জল্পনায় পড়ল শিলমোহর। মাস দুয়েক আগেই সামনে এসেছে নতুন ধারাবাহিক ‘পিলু’র প্রোমো। এই ধারাবাহিকের প্রোমো সামনে আসার পর থেকেই জল্পনা ছিল তাহলে কি শেষ হতে চলেছে ‘করুণাময়ী রানি রাসমণি’?

আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ টা থেকে সম্প্রচারিত হবে পিলু। এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন গৌরব রায় চৌধুরী। তাঁর বিপরীতে রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত মেঘা দাঁ। অন্যদিকে, ‘করুণাময়ী রানি রাসমণি’ সম্প্রচারিত হয় ৬.৩০ টা নাগাদ। তাই মনে করা হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’-এর জায়গা নেবে এই ধারাবাহিক।

উল্লেখ্য, জুলাই মাসে ‘রানিমা’ দিতিপ্রিয়ার মৃত্যুর সময় জল্পনা শুরু হয়েছিল সিরিয়াল শেষের। তখনই নাকি ঠিক করা হয়েছিল ১৫০০ পর্ব পার করে ইতি পড়বে সিরিয়ালে। ইতিমধ্যেই ১৪৯০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই ধারাবাহিক। তাই নতুন বছরের গোড়াতেই হয়ত শেষ হবে ‘করুণাময়ী রাণী রাসমণি’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00