Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্যাংটকে শুটিংয়ে গিয়ে হেনস্থার শিকার কার্তিক আরিয়ান

যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কয়েকজন লোক তাঁকে পিটিয়ে হত্যার চেষ্টা করছে। সিনেমার শুটিংয়ের সেই দৃশ্য দেখার জন্যে একদল ভক্ত কার্তিক আরিয়ানের উপর হুমড়ি খেয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি 3’-এর শুটিংয়ে ব্যস্ত কার্তিক আরিয়ান। দেশজুড়ে চলছে ছবির শুটিং। কিছুদিন আগেই ডুয়ার্সে শুটিং করে গিয়েছেন কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা। জানা গিয়েছে, সেখানে একটি হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন অভিনেতা। আশিকি 3-এর দল সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে শুটিং করছেন। এই মূহুর্তে তাঁরা আছেন গ্যাংটকে। সেখানেই বিপত্তি। কার্তিক আরিয়ানের উপর হামলা চালায় একদল জনতা।

এখন অভিনেতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কয়েকজন লোক তাঁকে পিটিয়ে হত্যার চেষ্টা করছে। সিনেমার শুটিংয়ের সেই দৃশ্য দেখার জন্যে একদল ভক্ত কার্তিক আরিয়ানের উপর হুমড়ি খেয়ে পড়েছে। অভিনেতার সঙ্গে ছবি তুলতে চাইছেন। তবে বিপাকে পড়ে অভিনেতা সবাইকে অটোগ্রাফ দিয়েছেন। আর সেই সময়েই অভিনেতাকে দেখার জন্যে রাস্তায় ভিড় জমে। এবং যানজটের সৃষ্টি হয়। কিছুতেই নিজেকে ভিড় থেকে বের করতে পারছিলেন না তিনি। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর, আরিয়ান তরুণ প্রজন্মের ক্রাশ হয়ে উঠেছেন। আশিকি 3-তে কার্তিকের সঙ্গে সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তাই শ্রীলীলার সঙ্গে অভিনেতার রসায়নের জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা।

জানা গিয়েছে, ছবির রোমান্টিক দৃশ্যগুলির শুটিংয়ের জন্যেই গ্যাংটকের রাস্তায় পা রাখেন কার্তিক। আর তখনই একদল ভক্ত অভিনেতার উপর হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত রাস্তা দিয়ে যখন গাড়িতে করে অভিনেতা যাচ্ছিলেন, তখন জনতা তাঁকে ঘিরে ধরে। বাধ্য তিনি মাঝপথে থামেন এবং কয়েকজন শিশুর সঙ্গে ছবি তোলেন। অন্যদের কাছ থেকে ফুল এবং চিঠি গ্রহণ করেন, কিন্তু ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে তিনি গাড়ির দিকে এগিয়ে যান। কার্তিক আরিয়ান উত্তর-পূর্ব ভারতে বসুর পরিচালনায় এই ছবির শুটিং করছেন। সম্প্রতি শিলিগুড়িতে শুটিং শেষ করেছেন এবং ইনস্টাগ্রামে শ্রীলীলার সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন। ছবিতে আরিয়ান এবং শ্রীলীলাকে প্রেমে মগ্ন দেখাচ্ছিল, যখন তারা একটি বিস্তৃত চা বাগানের মাঝখানে বসে ছিলেন। এদিকে, ছবিটির নাম এখনও ঠিক হয়নি, ভূষণ কুমারের টি-সিরিজ প্রযোজনা করছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00