Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন করিশ্মা, তাঁর যন্ত্রণা আমি টের পেয়েছিলাম’: ধর্মেশ

করিশমা, স্বাভাবিকভাবেই, বিয়ের বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়েছিলেন। আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, আমি তাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে পারি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অনেক অজানা কথা আজও খবরের আনাচে-কানাচে ভেসে ওঠে। বলিউডের পাওয়ার দম্পতির মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। ১৫ বছরের দাম্পত্য জীবনে আজও তাঁরা বি-টাউনের অন্যতম চর্চিত দম্পতি। ভালবেসেই তাঁরা একে অপরকে বিয়ে করেছেন। কিন্তু এর আগে ঐশ্বর্যর যেমন একাধিক অতীত ছিল, তেমনি অভিষেকেরও কম অতীত ছিল না। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। কিন্তু তখন অভিষেক প্রেম করতেন বলি ডিভা করিশ্মার সঙ্গে। এমনকী করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চন একে অপরের সঙ্গে বাগদানও সেরেছিলেন। কিন্তু ২০০২ সালে তাঁদের সিনেমা ‘হা ম্যায় ভি পেয়ার কিয়া’ শুট করার সময় তারা সম্পর্কে ইতি টানেন। সম্প্রতি এই ছবির পরিচালক ধর্মেশ দর্শন এই সিনেমা নির্মাণ সম্পর্কে মুখ খুললেন। একটি সাক্ষাৎকারে দর্শন স্মরণ করেছিলেন যে, সেই সময় ছবির শুটিংয়ে সময় করিশ্মাকে বেশ ‘বিভ্রান্ত’ দেখাত। কারণ তার আগেই অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। দুজনের বিবাহ ঠিক ছিল। ছবিটি নিয়ে অমিতাভ বচ্চনের কোনও সম্মতি ছিলনা। 

ধর্মেশ বলেন, “এই ছবিটিই ছিল অভিষেক এবং করিশমার একসঙ্গে কাজ করার প্রথম এবং শেষ চলচ্চিত্র৷ অভিষেক একজন খুব মিষ্টি মানুষ, কিন্তু রাজা হিন্দুস্তানির সময় আমি যে লোলোকে দেখেছিলাম সেটা তিনি ছিলেন না।করিশমা, স্বাভাবিকভাবেই, বিয়ের বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়েছিলেন। আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, আমি তাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে পারি না। আমি উভয় পক্ষের কথা শুনছিলাম।”

ছবিটি সম্পর্কে বিগ বি-এর নেতিবাচক মন্তব্যের কথা স্মরণ করে, চলচ্চিত্র নির্মাতা বলেন, “হ্যাঁ, তিনি বলেছিলেন যে এটি পুরানো ধাঁচের সিনেমা। কিন্তু জয়া জি ছবিটি পছন্দ করেছিলেন।” অন্যদিকে অভিষেক ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেছেন। ২০০৭ সালে দুজনের বিয়ে হয়। অন্যদিকে করিশমা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। ২০১৪ সালে দুজনের বিচ্ছেদ হয়।

৩০ হাজার কোটি সম্পত্তি নিয়ে বিরোধের মধ্যেই করিশ্মার ভূয়সী প্রশংসা সঞ্জয় কাপুরের বোনের

প্রাক্তন স্বামীর স্মরণসভায় শোকাচ্ছন্ন করিশ্মা, দিদিকে সান্ত্বনা দিলেন সইফ-করিনা

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘ডান্স দিওয়ানে’-র মঞ্চে ২৭ বছরের স্মৃতি তাজা করলেন মাধুরী-করিশ্মা

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

ছেলের জন্মদিনে এক হলেন করিশ্মা-সঞ্জয়

করিশ্মার জন্যই আজও অবিবাহিত অক্ষয় খান্না, জানুন তাঁদের ব্যর্থ প্রেমকাহিনী

ককটেল পার্টিতে অনন্য রূপে করিশ্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00