Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় শুটিংয়ের ফাঁকে বাঙালি খাবারে মজে লোলো

শুটিংয়ের ফাঁকে ফাঁকেই কলকাতার বিভিন্ন বাঙালি রেস্তোরাঁয় দেখা মিলল করিশ্মার। বিভিন্ন বাঙালি খাবার খেয়েছেন মন ভরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাউন এর শুটিংয়ে কলকাতায় এসেছেন করিশ্মা কাপুর এবং সূর্য শর্মা।  অভিনয় দেওর ক্রাইম সিরিজ ‘ব্রাউন-দা ফার্স্ট কেস’ এর শুটিং চলছে জমিয়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। বলে রাখা ভালো এই সিরিজের হাত ধরেই ফের কামব্যাক করলেন করিশ্মা। শুধু তাই নয় এই ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকেও।  একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিষেক বড়ুয়ার ‘সিটি অফ ডেথ’ বইটির গল্পের উপর নির্ভর করে গড়ে উঠেছে এই সিরিজের চিত্রনাট্য

এবার আসি অন্য প্রসঙ্গে, দেশের যে প্রান্ত থেকে কলকাতায় যেই আসুক না কেন কলকাতার খাবার তাঁরা খাবেন না বা একবারও চেখে দেখবেন না তাও কী হয়? এবারও তার ব্যতিক্রম নয় শুটিংয়ের ফাঁকে ফাঁকেই কলকাতার বিভিন্ন বাঙালি রেস্তোরাঁয় দেখা মিলল করিশ্মার। কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছেন তিনি। বিভিন্ন বাঙালি খাবার খেয়েছেন মন ভরে। তবে সবথেকে বেশি যা খেয়েছেন তা মনে হয় চিংড়ি মাছ। ডাব চিংড়ি, বাগদা চিংড়ি সালামি, জিভে জল আনা কাঁকড়ার নানা পদ, কষা মাংস এবং আরও অনেক কিছু খেয়েই রসনাতৃপ্তি ঘরেছেন অভিনেত্রী।

কাকতালীয়ভাবে করিনা এবং করিশ্মা দুই বোনই কিন্তু শুটিংয়ের জন্য এসেছেন বঙ্গে। একজন রয়েছেন উত্তরবঙ্গে এবং একজন দক্ষিণবঙ্গে। এবং দুজনেই কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। দার্জিলিং এর শুটিং চলাকালীন করিনাও শুটিংয়ের ফাঁকে ফাঁকে সময়কে বিভিন্ন ভাবে উপভোগ করেছেন।বেড়াতে গেছেন স্থানীয় শেরপার বাড়িতে। খেয়েছেন মন ভরে পাহাড়ি খাবার। অন্যদিকে কলকাতায় এসে বড় বোন করিশ্মাও শুটিংয়ের ফাঁকে নানাভাবে সময় কাটাচ্ছেন এবং উপভোগ করছেন তা আর বুঝতে বাকি নেই। বাঙালি খাবারে মজেছেন অভিনেত্রী। উল্লেখ্য, একমাস যাবত কলকাতায় চলবে এই সিরিজের শুটিং। 

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

0:00