Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সবকিছু ঠিকঠাক! তবুও কানে ‘কভি খুশি কভি গাম’-এর প্রিমিয়ার হল না, কিন্তু কেন?

জানালেন ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে 'কভি খুশি কভি গাম'-এর প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করণ জোহর, বলিউডের অন্যতম বিখ্যাত নির্মাতা। কারণ তাঁর পরিচালিত ছবিগুলি শুধু হিট নয়, বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। তাঁর হাত ধরেই বলিউড পেয়েছে একাধিক রোমান্টিক জুটি। যদিও করণ নিজে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে ছবির তৈরির কাজেই বেশি আগ্রহী ছিলেন তিনি। এবং তাতে সফলও হয়েছেন। তাঁর পরিচালিত ‘কভি খুশি কভি গাম’, বলিউড ইতিহাসে অন্যতম আইকনিক চলচ্চিত্র। এই ছবিতে একইসঙ্গে পর্দায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন এবং করিনা কাপুরকে দেখেছিলেন দর্শকরা। আজও এই পারিবারিক ছবির গল্প মুখস্থ ৮ থেকে আশির। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সেই সময়ে বক্সঅফিসে দারুণ আয় করেছিল। এই ছবির প্রতিটি দৃশ্য এবং গান এখনও ভক্তদের ঠোঁটস্থ। এদিকে এখন চলছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব।’ এ আবহে একটি মজার গল্প বর্ণনা করলেন করণ জোহর। জানালেন ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘কভি খুশি কভি গাম’-এর প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণ জোহর বলেছেন, যদি তিনি নির্ধারিত তারিখে ‘কভি খুশি কভি গম’ মুক্তি না দিতেন, তাহলে তাঁর ছবি ২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে পারত। কান আয়োজকরা চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। করণ বলেন, ‘২০০১ সালের অক্টোবর-নভেম্বর মাসে কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা আমার কাছে এসেছিলেন। কভি খুশি কাভি গম ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তাঁরা চেয়েছিলেন আমার ছবির প্রিমিয়ার খুব জাঁকজমকপূর্ণভাবে হোক। কিন্তু যদি আমি আমার ছবিটি কান উৎসবে নিয়ে যেতাম, তাহলে এই ছবির মুক্তি সাত মাসের জন্য স্থগিত রাখতে হত, যা আমি করতে পারিনি। সেই কারণে কানের আয়োজকেরি শাহরুখ-ঐশ্বর্যের দেবদাসকে বেছে নেন। যদিও আমার ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়নি, তবুও আমার বাবা, চলচ্চিত্র নির্মাতা যশ জোহরের সঙ্গে উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তিনি ‘কভি খুশি কভি গম’-এর একটি স্টোরও স্থাপন করেছিলেন। এবং আমার অজান্তে যশ জোহর স্টিফেন নামে একজন ভালো লোকের কাছে ৫০০০ ডলারে এই ছবির স্বত্ব বিক্রি করে দেন। আমরা সেখানে ১০ দিন ছিলাম। উৎসব শেষ হওয়ার সময়, আমি সেখানে অনেক ছবি দেখেছি, যার মধ্যে একটি ছিল দেবদাস। কানে আমার চারপাশের গ্ল্যামার দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

করণ আরও বলেন যে, যখন তিনি তার বাবাকে ‘কভি খুশি কভি গম’ ৫০০০ ডলারে বিক্রি করার কারণ জিজ্ঞাসা করেছিলেন, তখনও তিনি বুঝতে পারেননি যে, তার ছবিটি ইউরোপে এত বড় হিট হয়ে যাবে। করণের ছবি ‘কভি খুশি কভি গম’ মুক্তি পায় ১৪ ডিসেম্বর, ২০০১ সালে। এটি ছিল সেই সময়ের ‘সবচেয়ে ব্যয়বহুল ছবি’ মধ্যে একটি। প্রায় ২৩ বছর আগে মোট ১৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00