Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ‘মাচা’তে কাঞ্চন-শ্রীময়ী

প্রেমের গুঞ্জন উঠেছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগেই প্রেমের গুঞ্জন উঠেছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের। এই নিয়ে উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কিও এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের সামনে। বর্তমানে একসঙ্গে থাকেন না পিঙ্কি ও কাঞ্চন।

সম্প্রতি ফের একফ্রেমে ধরা দিলেন শ্রীময়ী-কাঞ্চন। তাও আবার ম্যাচিং পোশাকে। জানা গিয়েছে, বর্ধমানের কালনায় এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির ছিলেন কাঞ্চন-শ্রীময়ী। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী নিজে।

এই ভিডিয়ো শেয়ার করে শ্রীময়ীর বার্তা, ‘আমরা অর্থাৎ শিল্পীরা অক্সিজেন পাই তোমাদের মানে দর্শকদের ভালোবাসায়…আমরা শিল্পীরা বেঁচে থাকি দর্শকদের জন্য…তোমরা ভালোবেসে আমাদের আপন করে নাও বলে,শত শীত,গ্রীষ্ম,বর্ষা মাথায় নিয়ে আমরাও যেমন পরিশ্রম করি,ঠিক তেমরাও আমাদের দেখবে বলে,রাতের পর রাত জেগে,কুয়াশা মাথায় নিয়ে,আমাদের শিল্পীদের অনুষ্ঠান উপভোগ কর!’

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00