Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আমার কোনও সমস্যা নেই, তবে আমার দেশ সবার আগে’: জন আব্রাহাম

বর্তমানে জন তার আসন্ন ছবি 'তেহরান'-এর প্রচারণা চালাচ্ছেন। এই সময়ে, একটি সংবাদমাধ্যমে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কী পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করাকে সমর্থন করেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন ২৬ জন ভারতীয় নাগরিক। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আলগা হয় ভারতের। পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। ‘অপারেশন সিন্দুর’-এর পর পাক তারকাদের ভারতে আসা এবং বলিউডের সঙ্গে কাজ করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে ভারত সরকার। এমনকী তাঁদেরকে সোশ্যাল মিডিয়া থেকেও নিষিদ্ধ করা হয়। তবে কিছু দিন আগে, পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে দেখা গিয়েছিল, যা রীতিমতো বিতর্কের ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। গায়কের ভারতীয় নাগরিকত্বও বাতিল করার দাবি উঠেছিল। এবার বলিউডে দেশাত্মবোধক ছবির অভিনেতা হিসেবে পরিচিত জন আব্রাহাম পাকিস্তানের সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর মতামত প্রকাশ করলেন। বর্তমানে জন তার আসন্ন ছবি ‘তেহরান’-এর প্রচারণা চালাচ্ছেন। এই সময়ে, একটি সংবাদমাধ্যমে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কী পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করাকে সমর্থন করেন?

তখন জন বলেন যে, ‘সিনেমা হোক বা ক্রিকেট, আমাদের দেশকে সবকিছুতেই এগিয়ে রাখা দরকার। আমাদের দেশের স্বার্থের কথা ভাবা উচিত। আমি যদি আমার দেশ ভারত সম্পর্কে কথা বলি, তাহলে আমি কেবল তিনটি শব্দে বলতে পারি, ভারত সবার আগে। এটা খুবই সহজ একটা ব্যাপার। আমার দেশ যাই কষ্ট ভোগ করেছে, আমাদের দেশ যাই হোক না কেন, এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমাদের দেশের স্বার্থ বোঝা এবং তাদের গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে আমাদের সংবেদনশীল হওয়া উচিত নয়। তবে একজন শিল্পী হিসেবে, আমি প্রতিটি শিল্পীর সঙ্গে কাজ করতে চাই। পৃথিবীর কোনও শিল্পীর সঙ্গে আমার কোনও সমস্যা নেই, এমনকী আমার প্রতিবেশীদের সঙ্গেও। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমার মনে হয় না কারও এই সমস্যা আছে, তবে ঠিক তাদের জন্য, আপনার জন্যও, আপনার দেশকে প্রথমে রাখা উচিত।’

এরপর জন চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের আরও একটি পরামর্শ দিয়ে বলেন যে, এমন পরিস্থিতিতে প্রত্যেকেরই তাদের দেশের কথা ভাবা উচিত। আরও দর্শক আকর্ষণের জন্য এদিক-ওদিক ঘুরে বেড়ানো উচিত নয়। এমন সময়ে আপনার দেশের কী প্রয়োজন তার উপর আপনার মনোযোগ দেওয়া উচিত। আপনার উচিত এর প্রতি সংবেদনশীল হওয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা বিশ্বের যে কোনও প্রান্তের দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করা উচিত নয়। তারা বোঝে একজন শিল্পী কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তারা বোঝে কেন আপনার সংবেদনশীল হওয়া উচিত। আমার সংবেদনশীল হওয়ার দরকার নেই কারণ আমি পরিণতি নিয়ে চিন্তিত নই। আপনার পরিণতি নিয়েও ভয় পাওয়া উচিত নয়।’ জন অবশেষে দেশের স্বার্থে বললেন, ‘তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু এই বিশ্বাস তোমার অবস্থানের গভীর বোধগম্যতার সঙ্গে আসা উচিত। আমি আমার দেশের পক্ষে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে আমার দেশ সবার আগে, এবং এটা আমার জীবনে কখনও আলোচনার যোগ্য নয়। প্রথমে ভারত, তারপর অন্য সবকিছু।’ জন আব্রাহামের ছবি ‘তেহরান’ ১৪ আগস্ট OTT প্ল্যাটফর্ম Zee5-এ মুক্তি পাবে। এর পরে, তাকে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিকেও দেখা যাবে, যা পরিচালনা করছেন রোহিত শেট্টি। ছবিতে তার সাথে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়াও।

স্মার্ট বিনিয়োগ! বান্দ্রার ৩টি ফ্ল্যাট ভাড়া দিয়ে ৪.৩ কোটি টাকা আয়ের লক্ষ্যে জন

ভাগ্যবান জন আব্রাহাম! অভিনেতার জন্যে বিশেষ ‘থার’ তৈরি করে চমকে দিল মাহিন্দ্রা

ভক্তের জন্মদিনে তাঁকে জুতো পরিয়ে চমকে দিলেন জন আব্রাহাম

মুম্বইয়ের খার অঞ্চলে ৭১ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

‘পাঠান’ সাফল্যে নিজেকে বিরাট উপহার দিলেন জন আব্রাহাম

জন আব্রাহামের জন্যই তৈরি “পাঠানের”র ভিলেনঃ সিদ্ধার্থ আনন্দ

ওটিটি তে পা রাখবেন না জন, কিন্তু কেন?

‘হলিউডে নয়, বলিউডেই কাজ করব সারাজীবন’: জন আব্রাহাম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00