Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“পুষ্পা-২”তে যীশুর অভিনয়ের বিষয়ে মুখ খুললেন অভিনেতার ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যাস্ত অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu sengupta)। টলিউড পেরিয়ে বলিউডে অনেক আগেই পা রেখেছেন অভিনেতা। কলকাতার পাশাপাশি মুম্বইতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা। শুধু তাই নয় ২০১৯এ দক্ষিনী ছবিতেও (south indian film) ডেবিউ করেছেন যীশু সেনগুপ্ত। এনটিআর-এর বায়োপিকে কাজ করেন যীশু। পরে দক্ষিণী পরিচালক বিজয়ের পরিচালনায় থালাইভিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন দেখা দিয়েছে এবার দক্ষিনী ছবি পুষ্পা-২তে (Puspa-2) খলনায়কের ভুমিকায় অভিনয় করতে চলেছেন যীশু। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। স্পষ্ট জানিয়ে দিলেন পুষ্পা-২তে অভিনয় করছেন না যীশু সেনগুপ্ত।

এর আগে ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান যিশু। এক বেসরকারি সংবাদমাধ্যমে নিজেই সেই কথা জানিয়েছিলেন অভিনেতা। এমনকি অল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের ইচ্ছেও প্রকাশ করেন তিনি। কিন্তু করোনা মহামারীর কারণে সেবার দক্ষিণের এই ছবিতে অভিনয় করতে পারেননি যীশু সেনগুপ্ত। পরবর্তীকালে মুক্তির পর অল্লু অর্জুন অভিনীত ছবিটি বছরের অন্যতম সেরা সুপারহিট সিনেমা হিসেবে গণ্য হয়। অন্যদিকে ‘পুষ্পা দ্য রুল’ ছবিতে খলনায়কের ভুমিকায় অভিনয় করার প্রস্তাব পান বিজয় সেতুপতি। কিন্তু তিনি অন্য একটি ছবির শুটিংয়ে ব্যাস্ত থাকার কারনে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরেই গুঞ্জন শোনা যায় পুষ্পা-২তে খলনায়কের ভুমিকায় অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত।

এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। এক বেসরকারি সংবাদ সংস্থাকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যীশুকে নিয়ে যে কথা শোনা যাচ্ছে যে পুষ্পা ২তে খলনায়ক হচ্ছেন তিনি, সেটা নেহাতই গুজব। উনি পুষ্পা ২র সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। আমি আশ্বস্ত করছি পুস্পার দ্বিতীয় ভাগে তিনি অভিনয় করছেন না”। অভিনেতার ম্যানেজারের এই কথায় যীশুর অনুরাগীদের যে মন ভেঙ্গেছে সে কথা বলাই বাহুল্য। তবে পুষ্পা ২তে অভিনয় না করলেও অন্য একটি দক্ষিনী ছবিতে কাজ করতে চলেছেন যীশু। সামান্থা রুথ প্রভুর পরবর্তী ছবি ‘শকুন্তলমে’ দেখা যাবে অভিনেতাকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00