Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ টি হাড় ভাঙা, কীভাবে মৃত্যুর মুখ থেকে সুস্থ হয়ে ফিরলেন জেরেমি রেনার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১ বছর পর অভিনয়ে ফেরার কথা ঘোষণা করেছেন জনপ্রিয় অভিনেতা জেরেমি রেনার (JEREMY RENAR)। যিনি ‘অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি’তে হকি চরিত্রে অভিনয়ের জন্যে বেশি জনপ্রিয়তা আরজন করেছিলেন। গতবছর মর্মান্তিক একটি দুর্ঘটনায় অভিনেতার প্রায় ৩০ টিরও বেশি হাড় ভেঙ্গে গিয়েছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি অভিনেতা ব্যপক তুষারপাতের সম্মুখীন হয়েছিলেন। অভিনেতা তার বাড়ির সামনে তুষারে আটকে যাওয়া গাড়ি থেকে ভাগ্নেকে উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। এবং তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই অনিশ্চিত হয়েছিল। সম্প্রতি ‘মারভেল’ অভিনেতা তার এই যন্ত্রণাদায়ক অসুস্থতা কাটিয়ে ওঠার বিষয়ে মুখ খুললেন।

মৃত্যুর থেকে নিজেকে পুনরুদ্ধার করার বিষয়ে একটি সাক্ষাতকারে অভিনেতা বলেন, “আমি দুর্ঘটনায় যে পরিমাণে আঘাতের সম্মুখীন হয়েছিলাম তাতে আমার বেঁচে থাকার কথা ছিল না। কিন্তু বিজ্ঞানের অদ্ভুত জোর। আমি এই দুর্ভাগ্যজনক স্মৃতি আর মনে রাখতে চাইনা। আমার ব্যথা যন্ত্রণা সবটাই পরিবার দেখেছে। তাঁদের আশীর্বাদের জন্যে আজ আমি সুস্থ হয়ে ফিরে এসেছি।“
এরপর অভিনেতা তার পুনরুদ্ধার যাত্রা হিসেবে বলেন, “আমার মারাত্মক শারীরিক এবং মানসিক যন্ত্রণা সত্ত্বেও আমি নিজের প্রতি আস্থা রেখেছিলাম এবং আমার অবিশ্বাস্য মানসিক জোর ছিল। আমার পরিবারও আমার সুস্থ হওয়ার পেছনে পরিবারের অনেক ভুমিকা রয়েছে। আমার যদি কিছু হয়ে যেত, আমার পরিবার ভেসে যেত। তাই আমি কখনই লড়াই করা ছাড়িনি। তাই আজ আমি বেঁচে ফিরেছি।“

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00